একুশে পদক পাচ্ছেন গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভাষা আন্দোলন ও তৎপরবর্তী স্বাধীকারের সকল আন্দোলনে অবদান রাখায় চলতি বছর (২০২৪) বেসামরিক পুরস্কার একুশে পদক (মরণোত্তর) পাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া। মৃত্যুর ১৮ বছর পর একুশে পদক পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালে ভাষা আন্দোলনে ২ জন, শিল্পকলায় ১২ জন, সমাজসেবায় ২ জন, ভাষা ও সাহিত্যে ৪ জন, শিক্ষায় ১ জন একুশে পদক পাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া মহান ভাষা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব প্রদান ও অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। পরবর্তীতে ১৯৭০ সালের প্রদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে এমসিএ নির্বাচিত হয়েছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তিনি। ১৯৭২ সালে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৫০ সালে গৌরীপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরে দীর্ঘদিন সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর এ সম্মাননায় পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অভিনন্দন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।
ভাষা আন্দোলনে একুশে পদক পেয়েছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
শিল্পকলার সংগীত শ্রেণিতে এ পুরস্কার পাচ্ছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।
শিল্পকলার নৃত্যকলায় একুশে পদক পেয়েছেন শিবলী মোহাম্মদ, চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ, অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর, আবৃত্তিতে খান মোঃ মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, শিল্পকলার মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্রে নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মোঃ জিয়াউল হক ও আলহাজ¦ রফিক আহামদ, শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, ভাষা সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর)।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

ফুল বাগানেই সুন্দর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদ দূরে বলেই সুন্দর
নক্ষত্র দূরে বলেই
চাঁদের চেয়ে সুন্দর।

ফুল বাগানেই সুন্দর
ছুঁতে গেলে ঝরে পড়ে
ফুল আর ফুল থাকেনা ,
প্রেমের মানুষ দূরেই সুন্দর
কাছে এলে প্রেম থাকেনা ।

আপনজন যত দূরে
তত বেশী মনে পড়ে
বিরহ যাতনা যাপিত জীবন
বারবার মনে পড়ে ।

মহান সৃষ্টিকর্তা যত দূরে
ততই কাছে ততই সুন্দর
সেজদায় লুটিয়ে প্রাণ
আপন সত্তা করি সমর্পণ ।

রচনাকাল: ৬ সেপ্টেম্বর ২০২৬ ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ