আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চুয়েটে প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দ্বিতীয় প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। (১৫ ফেব্রæয়ারি) বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর নির্বাহী আদেশে শি¶া মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শি¶া বিভাগের উপসচিব মোছাঃ রোখছানা বেগম ¯^া¶রিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগাদেশ জারি করা হয়। তিনি পরবর্তী চার বছরের জন্য এ নিয়োগাদেশ লাভ করেন। অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ বৃহস্পতিবার অপরাহ্নে চুয়েটের প্রো-ভিসি পদে যোগদান করেন। এদিকে যোগদানের পরপরই বিকালে তিনি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাথে সৌজন্য সা¶াৎ করেন। এ সময় ভাইস চ্যান্সেলর নতুন যোগদানকৃত প্রো-ভিসিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। উল্লেখ্য যে, অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ বর্তমানে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক পদে দায়িত্ব পালনের পাশাপাশি মেকাট্রনি· অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া চুয়েট বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আইইবি চট্টগ্রাম সেন্টারের সেমিনার কমিটির আহŸায়ক, আইইবি’র এএসএমই-এর সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চুয়েটের সিন্ডিকেট সদস্য, যন্ত্রকৌশল অনুষদের ডিন, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, ড. কুদরত-ই-খুদা হলের প্রভোস্ট, স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি এবং মুজিব শতবর্ষ উদযাপনের মিডিয়া ও প্রকাশনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মরহুম দুলাল উদ্দীন আহাম্মদ ও ফরিদা বেগমের গর্বিত সন্তান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ