সোনার বাংলা গড়তে শিশুদের গড়তে হবে: এ টি এম পেয়ারুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উন্নত চরিত্র এবং সুগঠিত বিকাশপ্রাপ্ত শিশুর সমš^য়ে একটি জাতি গড়ে তোলার মূল পন্থা আর তাই সোনার বাংলা গড়তে শিশুদের গড়তে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

শুক্রবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় অমর একুশে বই মেলা মঞ্চে ‘শিশু উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি। একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির বীজ সুপ্ত অবস্থায় লুকায়িত থাকে শিশুর মধ্যেই। শিশু জন্ম নেওয়া মানে যে শুধু সেই শিশুটার মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে এমনটা কিন্তু নয়, বরং একটি জাতির উন্নতির সঞ্চার হয় সুষ্ঠু পরিবেশে বিকশিত হওয়া সেই শিশুর মাধ্যমে। ¯^াধীনতার পর সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব¶েত্রে সকল শিশুকে পূর্ণ মর্যাদাবান মানুষরূপে গড়ে তোলার ল¶্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন । পরিবার এবং শি¶া প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রাসঙ্গিক সকল ¶েত্রে শিশুর অধিকার ও মর্যাদা র¶া করা একান্ত আবশ্যক। শিশুর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা ও অধিকার সংর¶ণের মাধ্যমে একটি সৎ, দেশপ্রেমিক ও কর্ম¶ম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ¶েত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যতœশীল ও সক্রিয়। শিশু এবং মাতৃমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি ও সাফল্য অর্জিত হয়েছে। শিশু মৃত্যুহার হ্রাসে সহস্রাব্দ ল¶্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের জন্য জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করে।

এ টি এম পেয়ারুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান প্রজন্ম বেশ কিছু আসক্তিতে অবগাহণ করে আছে। যা তাদের মেধা ও মননকে ধ্বংস করে দিচ্ছে। সৃষ্টিশীলতাকে বিনাশ করে তাদের অন্ধকার এক জগতে টেনে নিচ্ছে। সেই আসক্তি আর অন্ধকার থেকে তাদের ফিরিয়ে আনতে তিনি পরিবারসহ সমাজের সকলের প্রতি আহŸান জানান।

শিশু উৎসবের উদ্বোধক চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শি¶া বোর্ডের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ও সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, বই পড়লে জ্ঞানের অধিকারী হওয়া যায়। শিশুদের অধিক জ্ঞানী করতে পিতা, মাতা ও অভিভাবককে বই পড়ার প্রতি গুরুত্ব দেয়ার আহŸান জানান তিনি।

‘শিশু উৎসবে’ শিশু সাহিত্যিক ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়ার সভাপতিত্বে ¯^াগত বক্তব্য রাখেন অমর একুশে বই মেলা কমিটির আহŸায়ক ড.নিছার উদ্দীন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দীন শ্যামল ও কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল। আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন সুর ছন্দ সংগীত একাডেমি, চ্যানেল আই শিল্পী প্রিয়া ভৌমিক, বেতার ও টিভি শিল্পী জাহেদ হোসেন, নুসরাত জাহান রিনী, নিশা চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন ঘুংঘুর নৃত্য কলা একাডেমি ও নৃত্যম একাডেমি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢালকাটা শাখার যৌথ উদ্যোগে ফটিকছড়ি নানুপুর ঢালকাটা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ ৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি. শনিবার প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স সিএলএফ এর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ফাউন্ডার লায়ন জানে আলম, সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার বেগম,

সহ-ট্রেজারার লায়ন রাজু আচার্য, লায়ন ড. পণ্ডিত কার্তিক আচার্য, লায়ন মো. ইসমাইল হোসেন, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন অর্চনা রানী আচার্য, লায়ন তরুণ কুমার আচার্য কৃষ্ণ, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন অভিবসু মল্লিক, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন শিমুল পাল, লায়ন রুবেল শীল, লায়ন রণজিত শীল, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন বিসু চৌধুরী, লায়ন স্বপন দে, লায়ন বিপুল সরকার, ঝুমুর সর্দার, লায়ন রত্না আচার্য, লায়ন আন্না সরকার, লায়ন মাস্টার রতন কান্তি চৌধুরী, লায়ন রাজীব আচার্য, লায়ন রুবেল আচার্য, লায়ন রূপনা রানী আচার্য প্রমুখ। এতে ৪৫০ জনকে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয় এবং ১৫০ জনকে চশমা বিতরণ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ