সাভারে সরকারি খেলার মাঠে প্রবেশে বাধা শিশু-কিশোরদের আক্ষেপ।

আকতার হোসাইন সাভার প্রতিনিধি:

ঢাকা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাভারের বনগাঁও ইউনিয়নে সরকারি খেলার মাঠে শিশু-কিশোরদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে শিশু কিশোর ও এলাকাবাসী।

এ সময় এলাকাবাসী জানায় বনগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় দ্রুত নগরায়ন হওয়ার ফলে খেলাধুলা করার জন্য খেলার মাঠের সংকট দিন দিন বেড়েই যাচ্ছে যার ফলে আমরা এলাকার শিশু কিশোর সহ সাধারণ মানুষ একত্রিত হয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে বিষয়টি অবগত করি তিনি বলেন ” বিষয়টি খুব দ্রুত সমাধানের চেষ্টা করব” পরবর্তীতে বনগাঁও ইউনিয়নের বেড়াইদে একটি সরকারি জমি খেলার মাঠের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক বরাদ্দ দেওয়া হয় কিন্তু বহুদিন ধরে ভোগ দখল করে আসা জমির মালিক লাল সাহারা গং খেলার মাঠে প্রবেশে সাধারণ মানুষ ও শিশু কিশোরদের বাধা প্রদান করে এ বিষয়ে সাধারণ মানুষ এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে,এই গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল জানান একটি খেলার মাঠের জন্য আমরা খেলাধুলা করতে পারছি না সাভার উপজেলা প্রশাসন কর্তৃক একটি মাঠ আমাদেরকে বরাদ্দ দেওয়া হলেও আমাদেরকে খেলার মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই। এই বিষয়ে লাল সাহারার ছেলে আব্দুল বাতেন(৬৫) জানান “দীর্ঘদিন ধরে আমরা এই জমি লিজ নিয়ে ভোগ দখল করে আসছি হঠাৎ করে এই জমিকে খেলার মাঠের জন্য বরাদ্দ দিয়ে দেয় উপজেলা প্রশাসন এ বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত এই জমিতে উভয় পক্ষের প্রবেশ অধিকার নিষিদ্ধ করে কিন্তু একটি পক্ষ বেআইনি ভাবে আমাদের এই জমি দখলের চেষ্টা করছে আমরা এই সমস্যার সমাধান চাই”।বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বলেন ” সাভার উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম আমাদের গ্রামের সাধারণ মানুষ ও শিশু কিশোরদের চাহিদার ভিত্তিতে এই সরকারি জমিটি খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেন এবং আমি এলাকার মানুষের সহযোগিতায় বালু ভরাট করে মাঠটি খেলার উপযোগী করি। কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল এখানে খেলা ধুলায় বাঁধা দিচ্ছে তার কারণ শিশু কিশোররা মাঠে খেলা ধুলা করলে তাদের মাদক ব্যবসায় কমে যাবে”।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নরওয়ের ঐতিহাসিক যাত্রা থামিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজ রোববার ১২ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর নরওয়ে। দারুণ লড়াই শেষে নরওয়ে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। আর থেমে গেল নরওয়ের ঐতিহাসিক যাত্রা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।

সেমিফাইনালে আর্জেন্টিনা, স্বপ্ন ভংগ সুইজারল্যান্ডের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুইজারল্যান্ডকে কেয়াটার ফাইনালে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানটান উত্তেজনা খেলায় নির্ধারিত ৯০ মিনিটে ১- ১ সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। এরপর ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে আটকে রাখে সুইসরা।এই টানা জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে জুড বেলিংহ্যামের ইংল্যান্ড।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ