আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কুলাউড়ায় প্রবাসী স্বামী ও ভাইকে মারধর করে গৃহবধূকে অপহরণ।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাই ও প্রবাসী স্বামীকে মারধর করে অস্ত্রের মুখে ঠেকিয়ে এক গৃহবধূকে (২৪) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আছুরিঘাট ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে অপহৃত গৃহবধূর স্বামী বাদী হয়ে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ গ্রামের আব্দুস শহিদের ছেলে সুলতান মিয়া (২৫) ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাছন আলীর ছেলে সুজন আহমদের (২৬) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরই পুলিশ সুজন’কে গ্রেপ্তার করেছে।

জানা যায়, অভিযুক্ত সুলতান মিয়া গত বছর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ওই তরুণীকে (২৫) বিয়ে করার জন্য তার পরিবারের কাছে প্রস্তাব দেন। কিন্তু ছেলে ও মেয়ের পরিবারের অভিভাবকরা এই প্রস্তাবে রাজি হননি। পরে ওই বছরের ডিসেম্বর মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্রবাসী এক যুবকের সাথে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে হয়।

গত ১২ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ থেকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান ওই প্রবাসী যুবক। শ্বশুরবাড়িতে চারদিন থাকার পর শুক্রবার সকালে সিএনজি চালিত অটোরিকশা যোগে স্ত্রীকে নিয়ে নিজের বাড়ি ফেঞ্চুগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে দুপুর আনুমানিক ১২টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের আছুরিঘাট ব্রীজ এলাকায় পৌঁছামাত্র কালো রঙের একটি মাইক্রোবাস (হাইয়েস) গাড়ি তাদের অটোরিকশাটির গতিরোধ করে। এরপর সুলতান মিয়ার নেতৃত্বে অজ্ঞাতনামা ৯-১০ জন যুবক গৃহবধূর ভাই ও স্বামীকে মারধর করে অস্ত্রের মুখে গৃহবধূকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়।

ফোনে অপহৃত ওই গৃহবধূর স্বামী বলেন, সিএনজিচালিত অটোরিকশা চালক সুজন আহমদের গাড়ি করে আমার শ্বশুরবাড়ির লোকজন যাতায়াত করতেন। তাই পূর্ব পরিচয়ের সুবাদে আমার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেলে সে (চালক) সুলতান মিয়াকে আমার স্ত্রীর অবস্থান সম্পর্কে তথ্য দিত। মূলত ঘটনার দিন সুলতানকে আমাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করে চালক সুজন। এই প্রমাণ আমরা পেয়েছি। ফলে থাকে এই মামলায় আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম বলেন, মামলার পরই বড়লেখা থেকে সুজনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রধান আসামি সুলতানকে আটক ও গৃহবধূকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ