আজঃ বুধবার ৬ মে, ২০২৬

অঙ্গন’ এর ৩৪ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে চবি উপাচার্য

চবি সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মল্লিকা-মালতির মত জীবন বিকশিত হয়ে
আলোয় আলোয় আলোকিত হোক সবার জীবন
‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ এর ৩৪ তম বর্ষপূর্তি উৎসব-২০২৪ দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে ১৮ ফেব্রæয়ারি ২০২৪ চবি ক্যাম্পাসে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে চবি উম্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক ও ‘অঙ্গন’ এর সিনিয়র সদস্য খন্দকার মনিরুল ইসলাম। ‘অঙ্গন’ চবি’র সভা প্রধান চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘অঙ্গন’ এর সহ-সভাপতি গৌরঙ্গ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে ‘অঙ্গন’ এর ৩৪তম বর্ষপূর্তি উৎসবে সংগঠনের সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ দীর্ঘদিন ধরে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে সুনামের সাথে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে পাঠ্যসূচীর অর্ন্তভূক্ত করেছে। অঙ্গনের সাংস্কৃতিক কার্যক্রম এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে; যা অত্যন্ত প্রশংসনীয়।” মাননীয় উপাচার্য ‘অঙ্গন’ এর সদস্যদের উদ্দেশ্যে বলেন, “মল্লিকা-মালতির মত তোমাদের জীবন বিকশিত হয়ে আলোয় আলোয় আলোকিত হোক অঙ্গনের সদস্যসহ সকলের জীবন।” তিনি ‘অঙ্গন’ এর এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রেখে হৃদয়ের সমস্ত উষ্ণতায় ভরিয়ে দিয়ে এ বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান এবং ৩৪তম বর্ষ পূর্তিতে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন। পরে মাননীয় উপাচার্য অতিথিদের সাথে নিয়ে ‘অঙ্গন’ কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘অঙ্গন বার্ষিকী’ এর মোড়ক উম্মোচন করেন।
অঙ্গন এর ৩৪ তম বর্ষপূর্তি উৎসব-২০২৪ উপলক্ষ্যে এ দিন পূর্বাহ্নে একটি বর্ণাঢ্য র‌্যালি চবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অঙ্গন এর দিনব্যাপি অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘অঙ্গন’ এর সভা প্রধান প্রফেসর ড. নাসির উদ্দিন এর রচনা ও নির্দেশনায় নাটক ‘না মরদের কাব্য’ শীর্ষক নাটক। এ ছাড়াও ছিল শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা, আবৃত্তি ইত্যাদি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘অঙ্গন’ এর সদস্য অথৈ রহমান, সঞ্জয় কুমার, সৌরভ জাহান শুভ ও সারাহ সাদিয়া মারিয়া।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ইউসিটিসির সেমিনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়েট-এর প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, উন্নত ল্যাব সুবিধা এবং সমসাময়িক শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ