আজঃ সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর বসন্ত উৎসব পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর বসন্ত উৎসব পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

“ফাগুন রাঙাই উৎসবের রঙে
অহিংসা আর প্রেমের সংগীতে” এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে ৪ ফাল্গুন বাঃ ১৭ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টায় রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঞ্চে বসন্ত উৎসব পালন করেন ষড়জ শিল্পীগোষ্ঠী।

ষড়জ শিল্পীগোষ্টির সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াসিন আলী সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩,অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মেয়র মোস্তাফিজুর রহমান রাণীশংকৈল পৌর সভা, সইদুল হক সাবেক অধ্যক্ষ ও উপজেলা আঃলীগ সভাপতি, সেতারা বেগম সভাপতি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও, বীর মুক্তিযোদ্ধা
হাবিবুর রহমান, আবু তাহের যুগ্ন আহবায়ক জাতীয় পার্টি রাণীশংকৈল উপজেলা,রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম,মোবারক আলী ষড়জ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শোলীমোল্লা, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ষড়জ শিল্পী গোষ্ঠীর নিজস্ব শিল্পীদের নিয়ে বসন্তের উপরে নিত্য ও বসন্তের গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলারা বেগম ও ফেরদোস বাহার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যশোরে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও পিস্তল আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, গভীর রাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে।

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নিজস্ব প্রতিবেদক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা।রোববার ৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এ আবেদনপত্র জমা দেন।

আলোচিত খবর

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান – ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে। তবে সরকারের হাতে এখন মাত্র দুইটি কার্যদিবস বাকি রয়েছে। এই সীমিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয় বলেই বিষয়টি এ পর্যায়ে এগোচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ