আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

এমইএস কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের মেধাবী মুখ

চট্টগ্রামে বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কৃত হলেন মীরসরাইয়ের মেধাবী মূখ তৃষ্ণা রাণী

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কৃত হলেন মীরসরাইয়ের মেধাবী মূখ তৃষ্ণা রাণী। বন্দরনগরী চট্টগ্রামের মীরসরাইয়ের মেধাবী শিক্ষার্থী সঙ্গীত জগতের নক্ষত্র ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি এমইএস কলেজের বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ান ক্যাম্পে চট্টগ্রামের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কৃত হলেন ওমরগনি এমইএস কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের মেধাবী মুখ ছাত্রী তৃষ্ণা রাণী নাথ। সম্প্রতি চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি এমইএস কলেজের বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ান ক্যাম্পে সপ্তাহকালব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষে উক্ত বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ান ক্যাম্পে সঙ্গীত পরিবেশনে বিশেষ অবদান রাখায় বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ান থেকে ২০২৪ ইং সালের শ্রেষ্ঠ প্রতিভাবান সঙ্গীত শিল্পী হিসেবে ক্যাম্পের ঊর্ধ্বতন কতৃর্পক্ষ ও শিক্ষকমন্ডলীর কাছ থেকে পুরস্কৃত হন এ মেধাবী মুখ ছাত্রী তৃষ্ণা রাণী নাথ। জানা যায়, এই প্রতিভাবান সংগীতশিল্পী চট্টগ্রামের সিইপিজেড এলাকায় অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণ মন্দির থেকে সংগীতে জাগ্রত হয়ে বন্দরনগরী চট্টগ্রামের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ ইং সনে এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি এমইএস কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষে অধ্যায়নরত থেকে সংগীত জগতে আলোর দিশারী হিসেবে আলো ফুটাতে এই নক্ষত্রটি কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে, তৃষ্ণা রাণী দেবনাথ দৈনিক আজকালের দর্পণ গ্রুপের চেয়ারম্যান ও জে বাংলা নিউজ২৪.কম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জীবন কৃষ্ণ দেবনাথের একমাত্র কন্যা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ