আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কথা বলা শেখার আগেই কোরআনে হাফেজ ফিলিস্তিনি শিশু মাজিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুরো পবিত্র কোরআন শরীফ মুখস্তকরণ এটা ভাগ্যের ব্যাপারে। এটা সবার পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে অনেকে চেষ্টা করেও হাফেজ হতে পারেননি। আবার কেউ কেউ এক্কেবারে শিশু বয়সেই হাফেজ হয়ে যান। এরকম এক ঘটনা ঘটেছে বর্তমান বিশ্বের সবেচেয়ে মজলুম জনগোষ্ঠী ফিলিস্তিনের এক শিশু। শিশুটি এখনো কথাই বলতে শিখেনি। অথচ বিস্ময়করভাবে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন।

জানা যায়, ফিলিস্তিনি শিশু মাজিন হালাস। বয়স মাত্র ৬ বছর। এখনো ঠিকমতো কথা বলাই শিখতে পারেনি, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো- এই ক্ষুদে বালকই মাত্র ৮ মাসে পবিত্র কুরআনে কারিম হিফজ সম্পন্ন করেছে।

মঙ্গলবার আলজাজিরা মুবাশির জানায়, শিশু মাজিনের আরবি শেখার হাতেখড়ি তার প্রিয় শায়খ মোহাম্মদ সাবিহের কাছে। এরপর তার হাত ধরেই পর্যায়ক্রমে সে প্রস্তুতি নিয়েছে, তেলাওয়াত শিখেছে এবং সবশেষ পবিত্র কুরআনের হাফেজ হয়েছে।

মাজিন হালাস কুরআন মুখস্থ করেছে একটি মসজিদের হিফজ বিভাগে। সেখানে তার সহপাঠীদের মধ্যে সে ছিল সর্বকনিষ্ঠ। নিজের অসাধারণ তীক্ষ্ম মেধার কারণে খুব সহজেই শায়খের দৃষ্টি কাড়তে সক্ষম হয় মাজিন এবং তার পাশে জায়গা করে নেয়।

আলজাজিরা মুবাশিরের এক প্রতিবেদক মাজিনের সাথে সাক্ষাৎ করে। ওই প্রতিবেদককে সে স্পষ্ট ও শুদ্ধ আরবিতে জানায়, শুরুতে প্রতিদিন সে দৈনিক দুই পৃষ্ঠা করে মুখস্থ করত। এরপর প্রতিটি ধাপেই তার মুখস্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এভাবে মাত্র ৮ মাসেই তার হিফজ সম্পন্ন হয়।

মাজিনের শায়খ মোহাম্মদ সাবিহ আলজাজিরা মুবাশিরকে বলেন, ‘শুরু থেকেই আমি তার মধ্যে অসাধারণ প্রতিভা ও প্রখর মেধার আলামত লক্ষ্য করি। আর হিফজের ক্ষেত্রেও তার পরিশ্রম ছিল চোখে পড়ার মতো।’

ফিলিস্তিনি এই ক্ষুদে বালক হিফজযাত্রার শেষ দিকে প্রতিদিন ১০ পৃষ্ঠা করেও মুখস্থ করেছে বলে জানালেন তার শায়খ মোহাম্মদ সাবিহ।

এ প্রসঙ্গে মাজিন হালাসের দাদি জানান, তারা একটি কুরআনি পরিবার। তার ইচ্ছা- তার সব সন্তানকেই পবিত্র কুরআনের হাফেজ বানাবেন।

মাজিনের এত অল্প বয়সে হাফেজ হওয়ার পেছনে তার মায়ের অবদানও কম নয়। তিনিও মাজিনের শায়খের সাথে কিছু পারা ভাগ করে নিয়েছিলেন; শায়খ যেভাবে মাদরাসায় মাজিনকে কুরআন মুখস্থ করাতেন, অনুরূপ বাড়িতে তিনিও নিজের ভাগের অংশটুকু সন্তানকে মুখস্থ করাতেন।

মাজিন হালাস এখন প্রাথমিকের প্রথম শ্রেণিতে পড়ছে। তার বয়স এখন ৬ বছর ৬ মাস। এত অল্প বয়সে হিফজ সম্পন্ন করায় সে এখন সবার প্রশংসায় ভাসছে।

-আলজাজিরা মুবাশির থেকে বেলায়েত হুসাইনের অনুবাদ

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ