আজঃ শুক্রবার ১০ জুলাই, ২০২৬

এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৬টায় গৌরীপুর ঐতিহাসিক হারুন পার্কে অবস্থিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ময়মনসিংহ জেলার কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশ্যে ২১ জনের ২১ কিলোমিটারের পদযাত্রা শুরু হয়। সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি এ পদযাত্রার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সদস্য নজরুল ইসলাম, সুপক রঞ্জন উকিল, রিপন, সুমন এস, গনেশ প্রমুখ।
ময়মনসিংহ কেন্দ্রীয় শহিদ মিনারে পদযাত্রাটি পৌঁছালে অংশগ্রহণকারীদের বরণ করে নেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদস্য গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহাম্মেদ রাজিব প্রমুখ। এসময় সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পদযাত্রায় অংশগ্রহনকারীগণ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এ পদযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো ময়মনসিংহ জেলা পরিষদ।
জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান পদযাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, মাতৃভাষা রক্ষার জন্য এ ধরনের আয়োজন দৃষ্টান্ত হয়ে রইলো। আগামী প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে হবে।
পদযাত্রার অংশগ্রহণ করেন লিটু, সাইফুল, আরিফ, নন্দন, শামীম, আমজাদ, মিঠু, তুহিন, জয়নাল, পাপন, শামীম, মতিউর, আব্দুল্লাহ, আব্দুল হালিম, বিপ্লব, সাধন, দিলীপ, অনিক, আশিক, নারায়ণ ও সুপক।
এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন- জীবনের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলা ভাষা আজ সর্বত্র অবহেলার শিকার। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে আমরা বিশ্বব্যাপি বাংলা ভাষাকে তুলে ধরতে চাই। দেশের সকল অফিস, আদালত ও প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজন ছাড়া ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করার দাবি জানাই আমরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগৈলঝাড়ায় গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর করেছে একদল উশৃংখল জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান।

তিনি বলেন, থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, থানায় ঢুকে এভাবে হামলা- ভাংচুর করে, আমরা কার কাছে যাব। এই পোশাক রাখব না। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে। একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশন-এর ২০২৬- ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া ও জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ১৭ সদস্যের কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা: সঞ্জয় কান্তি বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ সাইফ উদ্দীন আজাদ, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা: কামাল হোসেন, জয়েন্ট-ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্য, সায়েন্টিফিক ও পাবলিকেশন সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: শরীফ ইমাম, অফিস সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম সোহেল, কালচারাল ও এন্টারটেইনমেন্ট সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ বেলাল উদ্দীন, ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ, ৬ জন সদস্য হলেন যথাক্রমে অধ্যাপক ডা: অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. তাহেরা বেগম, অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল আজিম, সহকারি অধ্যাপক ডা. শোয়াইবুল করিম।

গত ২৩ জুন ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী ক) খসড়া ভোটার তালিকা প্রকাশ, খ) আপত্তি গ্রহণ এবং চূড়ান্ত ভোটার তালিকা, গ) মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ঘ) মনোনয়ন পত্র বাছাই, ৬) মনোনয়ন পত্র প্রত্যাহার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। গৃহীত সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একজন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নিম্নোক্ত প্রার্থীগণকে পদানুযায়ী চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী বলেন, মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি মেডিকেল কলেজে একটি উন্নত, আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ