চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাতে

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল গত ২৩ ফেব্রæয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সামিটটি ২৪-২৫ ফেব্রæয়ারি আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দল সম্মেলনে বিভিন্ন প্যানেল আলোচনা, কর্মশালা, মাস্টারক্লাস, আইটিসি শিট্রেডস ইনোভেশন ফেসটিভ্যাল এবং গবেষণা ও উন্নয়নের কেন্দ্রভূমি মাসদার সিটি পরিদর্শন করবেন। তাছাড়া, তারা নারী উদ্যোক্তাদের পুঁজির যোগান পেতে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের ভূমিকা শক্তিশালী করে তোলার বিষয় নিয়ে আলোচনায় অংশ নিবেন। সম্মেলনের মূল ল¶্য হলো বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক ¶মতায়ন বৃদ্ধিতে কাজ করা এবং ভবিষ্যতে নারীদের ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক কাজগুলো সহজ হয়ে উঠার জন্য নানান প¶েপ গ্রহণে সরকারি ও বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা। এ সম্মেলনে ডঞঙ ও ওঞঈ এর যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের একত্রিত করে নারী ও বাণিজ্য বিষয়ে একটি হাই লেভেল ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ ইভেন্টে ডঞঙ-ওঞঈ ডড়সবহ ঊীঢ়ড়ৎঃবৎং রহ ঃযব উরমরঃধষ ঊপড়হড়সু (ডঊওউঊ) ঋঁহফ এর উদ্বোধন করা হবে, যা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিযোগিতার স¶মতা বৃদ্ধি করবে এবং তাদের নতুন বাজার স¤প্রসারণের দ্বার উন্মোচন করবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দলে থাকছেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, পরিচালক নুর আক্তার জাহান, বেবি হাসান, মোস্তারী মোরশে স্মৃতি, প্রাক্তন পরিচালক ও সদস্য ফাতেমা বেগম, সদস্য নীলিমা আকতার চৌধুরী, সৈয়দা আফরোজা বেগম, ফরিদা সিদ্দিকী, এইচ. এম. হাকিম আলী, রুসালি শাহেন শাহ আলী চৌধুরী ও রাহনুমা রুসান শাহরুখ আলী চৌধুরী। উল্লেখ্য যে, ওঞঈ ঝযবঞৎধফবং ২০১৫ সালে প্রথম যাত্রা শুরু করে। এ উদ্যোগের ফলে বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের ব্যবসার অনেক ¶েত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তারা নারী উদ্যোক্তা উন্নয়নের কাজ মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান, রপ্তানি উন্নয়ন সংস্থা, চেম্বার অব কমার্স, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে করে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডঞঙ) সদস্যরা, সচিবালয় ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ওঞঈ) সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত বাণিজ্য সৃষ্টি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ২০১৭ সালের বুয়েনোস আইরেস ডঞঙ ঘোষণা একটি বড় মাইলফলক ছিল। ঘোষণাটি বাণিজ্য ও নারীদের অর্থনৈতিক ¶মতায়ন সম্পর্কিত এবং ঘোষণায় ডঞঙ এর দুই-তৃতীয়াংশ সদস্য অংশগ্রহণ করেন। ২০২১ সালে ১৩৪ ডঞঙ সদস্য ও পর্যবে বাণিজ্য ও লিঙ্গ নিয়ে একটি অনানুষ্ঠানিক সংগঠন শুরু করে এবং ১২তম ডঞঙ গরহরংঃবৎরধষ ঈড়হভবৎবহপব এ আন্তর্জাতিক বাণিজ্যে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে জরুরি বলে স্বীকৃতি প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে কোটি টাকা চাঁদা চেয়েই গ্রেফতার সন্ত্রাসী সাব্বির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১
চট্টগ্রাম ব্যুরো: গত আগস্টে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী মোহাম্মদ শওকতকে পাঠানো এক অডিওবার্তায় চাঁদা দাবি করা হয়েছিল।চাঁদা না দেয়ায় ১০ আগস্ট রাতে শওকতের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সাব্বির হোসেন সানি (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

ওই সময় সাব্বির ব্যবসায়ীকে ফোনে বলেন, এক ঘণ্টা পর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। সুন্দরভাবে কথা বলবে, ব্যবহার খারাপ করবে না। ভাই যে সিদ্ধান্ত দেবেন, সেটা মাথায় রাখবে। আর যদি ছেলেপেলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তাহলে ৫০ লাখের জায়গায় এক কোটি দিতে হবে। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলে বিষয়টি ক্লিয়ার করে নাও।ঘটনার আড়াই মাস পর ওই অডিওবার্তা পাঠানো যুবককে শনাক্ত করে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম সাব্বির হোসেন সানি (৩৪)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সাতক্ষীরায় হলেও তিনি চট্টগ্রামের হামজারবাগ এলাকায় থাকতেন।

জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সাব্বির বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী। অডিওবার্তায় যে ‘বড় ভাইয়ের’ কথা বলা হয়েছে, তিনি বড় সাজ্জাদ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, দুবাইপ্রবাসী শওকতের কাছে চাঁদা দাবিসহ তিনটি চাঁদাবাজির মামলা রয়েছে সাব্বিরের বিরুদ্ধে। এ ছাড়া কয়েক মাস আগে আজাদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় দুজনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তার নাম এসেছে। জেলা পুলিশ তাকে গ্রেফতার করেছে। পাঁচলাইশ থানার মামলাগুলোতে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় চাঁদার দাবিতে নির্মাণাধীন একটি ভবনে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায়ও সাব্বির আসামি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানিয়েছেন, গত বছর বড় সাজ্জাদের নির্দেশে বিদেশ থেকে দেশে ফেরেন সাব্বির। এরপর তাঁর নির্দেশে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। এ কাজের জন্য সাজ্জাদ তাকে মাসে ৫০ হাজার টাকা বেতন দিতেন। সাজ্জাদের আরেক অনুসারী ডেভিড ইমন বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিকল্প হিসেবে সাব্বিরকে দায়িত্ব দিয়েছিলেন সাজ্জাদ।বড় সাজ্জাদের অনুসারীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে সাব্বির পালিয়ে নারায়ণগঞ্জে চলে যান বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, বড় সাজ্জাদের ঘনিষ্ঠ অনুসারীদের একজন বোরহান। সাব্বির ছিলেন বোরহানের ঘনিষ্ঠ সহযোগীদের একজন। ডেভিড ইমন গ্রেফতার হওয়ার পর বড় সাজ্জাদের আরও কাছাকাছি চলে আসেন সাব্বির।

বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত আরও ৫ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপিনাথপুর এলাকার বিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সোনাপাতিলা বিলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ