আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বইমেলায় পাঠকপ্রিয়তা পেয়েছে রয়েল’র লেখা ‘ইংলিশের অ্যান্টিবায়োটিক’ বইটি

ঢাকা বইমেলা থেকে ফিরে বিজয় রায়,

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কর্মচঞ্চল বিশ্ব। নিত্যই নতুন। নিরন্তর তার গতি। আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে তার সাথে। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য এবং আধুনিকতার অগ্রসর পৃথিবীতে নিজেকে যোগ্যতম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণান্তর প্রচেষ্টা সবার মধ্যে। কিন্তু কীভাবে? দক্ষতা, যোগ্যতা, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সাজাতে হবে নিজেকে। এজন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান Requirement হলো ইংরেজিতে পারদর্শিতা অর্জন করা। তাই ইংরেজি শেখার প্রতি মানুষের প্রবল আগ্রহ দিন দিন বেড়েই চলেছে উৎসাহব্যঞ্জক হারে। কিন্তু অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও সফল হতে দেখা গিয়েছে হাতে গোনা গুটি কয়েক মানুষকে। পাঠকপ্রিয় তরুণ লেখক মো. মনিরুল ইসলাম(রয়েল)-এর লেখা ‘ইংলিশের অ্যান্টিবায়োটিক’ বইটি ইংরেজি শেখার গুরুত্বপূর্ণ একটা বই যা প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। একজন শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা কীভাবে ইংরেজিতে দক্ষ হতে পারে তার সহজ সহজ টিপস বইটিতে দেওয়া আছে।Grammar-এর অসংখ্য নিয়ম আর কঠিন সব Vocabulary আত্মস্থ করা সম্ভব খুব সহজেই! তাও আবার স্বল্প সময়ে ঘরে বসেই! কিন্তু কীভাবে?
— সেই টিপস এন্ড ট্রিকস মিলবে মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর ‘ইংলিশের অ্যান্টিবায়োটিক’ বইয়ে।

বইটিতে গ্রামার শেখার প্রচলিত ধারার পরিবর্তে দেখানো হয়েছে সবচেয়ে ফলপ্রসূ উপায়। অন্যের সহযোগিতা ছাড়াই বইয়ের প্রতিটি বিষয় পাঠকের বোধগম্য করে তুলতে রয়েছে পর্যাপ্ত উদাহরণ। সহজ, সাবলীল ভাষায় প্রতিটি বিষয়ের বিশ্লেষণের পাশাপাশি দেওয়া হয়েছে পর্যাপ্ত অনুশীলন। সবমিলিয়েই ইংরেজি গ্রামারসহ স্পোকেন ইংলিশে পারদর্শী হয়ে উঠতে বইটি হবে দারুণ সহায়ক।বইটি বাংলাদেশের প্রথম শ্রেণির প্রকাশনা প্রতিষ্ঠান ‘রয়েল পাবলিকেশন’ থেকে প্রকাশিত। বইটি প্রকাশের পর থেকে বইটি কিনতে ঢাকা বইমেলায় পাঠকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বইটি অমর একুশে বইমেলা ২০২৪ এ রয়েল পাবলিকেশন-এর ৬৪৭ নং স্টল সহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ