আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চসিকের ভ্রাম্যমাণ আদালত

স্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় দায়ে ২১ ব্যক্তিকে ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চসিকের ভ্রাম্যমাণ আদালত
রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় দায়ে
২১ ব্যক্তিকে ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা আজ নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চকবাজার থানার প্যারেড কর্ণার থেকে তেলীপট্টি মোড় এবং পাঁচলাইশ থানার কাতালগঞ্জ থেকে মুরাদপুর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত ও মিডআইল্যান্ড থেকে প্রায় ৫০টি অবৈধ সাইনবোর্ড ও সাইন বোর্ডের এঙ্গেল উচ্ছেদ করেন। এই সময় রাস্তা ও ফুটপাতের উপর দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনার দায়ে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন¡ বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সড়কের ফুটপাত ও রাস্তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতার দায়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ