আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এর সাথে আনোয়ারার পারকিরচর গাউছিয়া হাসানিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের মতবিনিময়

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর সাথে আনোয়ারা উপজেলার পারকিরচর গাউছিয়া হাসানিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পীরে কামেল আল্লামা আহম্মদ হাসান (র.) মাজার প্রাঙ্গনে অনু্িষ্ঠত মতবিনিময়ে সভাপতিত্ব করেন আল্লামা আহম্মদ হাসান (র.) বড় শাহজাদা ছালেহ আহম্মদ। মতবিনিময়ে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম হালিশহর হাফেজ মুনির উদ্দিন (র.) দরবার শরীফের অন্যতম খলিফা চুনুপাড়া মুনির সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল আল্লামা আহম্মদ হাসান (র.) মাজার শরীফ নির্মাণে তার আগ্রহের কথা পরিষদকে অবহিত করেন। এ প্রসঙ্গে সাবেক মেয়র বলেন, তিনি হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর মাজার শরীফ পূন:নির্মাণ করে দিয়েছেন। মতবিনিময়ে অত্র কমপ্লেক্স পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ একমত হয়ে আল্লামা আহম্মদ হাসান (র.) মাজার নির্মাণের জন্য পূর্ণ দায়িত্ব ও ক্ষমতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে অর্পণ করেন। এ সময় গাউছিয়া হাসানিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের হাফেজ নুরুছফা, টিপু চৌধুরী, মাওলানা আবদুল মোমেনসহ পরিষদের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ