আজঃ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে ফেলোশীপে আগ্রহ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অষ্টেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারীর মতবিনিময়

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম চ¶ু হাসপাতাল ও প্রশি¶ণ কেন্দ্রের (সিইআইটিসি) সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারী ডেভিড ট্যাং সহ এক প্রতিনিধি দলের মতবিনিময় সভা অদ্য ২৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালের মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে চিকিৎসকদের ফেলোশীপ দিতে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন ডেভিড ট্যাং। এ সময় উপস্থিত ছিলেন,অষ্টেলিয়ান হাই কমিশনের প্রোগাম ম্যানেজার ইমাম নাহিল, ফ্রেড হেলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মিস রোকসানা, সিইআইটিসি’র একাডেমিক কোডিনেটর ও আইসিও’র অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, কনসালটেন্ট ডা. সোমা রানী রায়, কনসালটেন্ট ডা. মেরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. গোলাম ফারুক প্রমূখ।
সভায় সিইআইটিসি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি বিভিন্ন সেবামূলক কার্যক্রম মনিটরের মাধ্যমে প্রদর্শন করা হয। সভায় ফ্রেড হেলোস ফাউন্ডেশনের ছানি বিষয়ক প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রজেক্টের আওতায় উন্নতমানের প্রযুক্তি ও লেন্স দিয়ে ছানি অপারেশনের পর কাছে ও মধ্যবর্তীদূরত্বে পড়ার জন্য যে চশমার প্রয়োজন হয় তার আর দরকার হবেনা। ফলশ্রæতিতে রোগীরা মূলত অপারেশনের পরই সব ধরনের দৃষ্টি উপভোগ করতে পারবেন। এছাড়া অষ্টেলিয়ান হাই কমিশনের মাধ্যমে উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের চিকিৎসকদের ফেলোশীপের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ডেভিড ট্যাং চ¶ু হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে চ¶ুু চিকিৎসায় ভূমিকা রেখে আসা পাহাড়তলী চ¶ুু হাসপাতালের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালিত হলে চ¶ু চিকিৎসা সেবায় যুগন্তকারী পরিবর্তন আসবে। এরপর প্রতিনিধ দল হাসপাতালের সকল বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে চ¶ুু হাসপাতালের বিস্তারিত কার্যক্রম ও চিকিৎসা সেবা সম্পর্কে অবগত হন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জামায়াত হয়তো একদিন বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক-রিজভী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- ইতিহাস বিকৃতির ধারাবাহিকতায় তারা একদিন হয়তো দাবি করবে—গোলাম আজমই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। কারণ মিথ্যা বলতে আপনারা কখনো পিছপা হন না। ইসলামের নামে ব্যবসা করা এবং মুনাফেকিই তাদের চরিত্র। ইসলাম সবচেয়ে বেশি ঘৃণা করে এই মুনাফেকিকে।

আজ ৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।তিনি বলেন, ইসলামের নামে রাজনীতি করে প্রতারণা ও মুনাফেকি করাই জামায়াতের চরিত্র, আর এই মুনাফেকিকেই ইসলাম সবচেয়ে ঘৃণা করে।

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ সিল ও একটি কম্পিউটার জব্দ, এক যুবককে গ্রেপ্তার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষ্মীপুর শহরের মারিয়াম প্রিন্টার্স থেকে ভোটের ছয়টি অবৈধ সিল ও একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ ফেব্রুয়ারি বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে মারিয়াম প্রিন্টাসে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানান, উদ্ধার করা সিলগুলো তৈরির জন্য কোনো ধরনের বৈধ অনুমতি ছিল না। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সামগ্রী অবৈধভাবে প্রস্তুত করা সম্পূর্ণ বেআইনি এবং এটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার গুরুতর অপরাধ।

আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন-একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছে ছয়টি ভোটের সিল তৈরির অর্ডার দিয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরে পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করে।

আলোচিত খবর

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ৩ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেক বন্দির এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। তা নাহলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ