আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

স্মরণীয় মানুষ হতে সৃজনশীল গুণাবলী থাকতে হবে: -ওব্যাটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা :

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নগরীর খুলশীতে অবস্থিত ওব্যাট জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
ওব্যাট হেলপার্স’র চেয়ারম্যান, আনোয়ার খান আকমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য পরিবেশবীদ জাফর আলম, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রয়াস স্কুলের অধ্যক্ষ লে.কর্ণেল মোহাম্মদ মাহবুব মোরশেদ।
বিশেষ অতিথি ছিলেন, ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ওব্যাট হেলপার্স’র প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খান, মোহাম্মদ লাবিব, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্ট্রীট চাইল্ড বাংলাদেশ, এসডিজি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট নোমানুল্লাহ বাহার, পিজিওথেরাপিস্ট মো.আব্দুল জলিল,
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মন ভালো থাকে, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। আর এর মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়। তরুণদের জন্য এসব সৃজনশীল ক্ষেত্র আমাদেরকেই সৃষ্টি করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলা, সাহিত্যচর্চা, সৃজনশীল গুণাবলী, সংস্কৃতি ও বিনোদনমূলক কর্মকান্ড তরুণদের বিপথগামী হওয়া থেকে বিরত রাখে।
তাই সচেতন সমাজকে এগিয়ে আসতে হবে। আর তরুণদের সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে ও অপসংস্কৃতি থেকে নিরুৎসাহিত করতে হবে। তরুণরা শিক্ষিত হলে, ভালো কাজ করলে তার সুফল, পরিবার, সমাজ তথা রাষ্ট্র ভোগ করবে। দক্ষ জনগোষ্ঠী একটি দেশের জন্য বড় সম্পদ। আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। টেকনোলজির দিকে নজর দিতে হবে। কারিগরি শিক্ষায় উৎসাহ বাড়াতে হবে। এর ফলে সহজে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হওয়া যায়। আমাদেরকে হতে হবে সমাজের আলোকিত স্মরণীয় ও বরণীয় মানুষ। সফল মানুষের পদাঙ্ক অনুসরণ করতে হবে। পড়তে হবে সফল মানুষের জীবন কাহিনী। জানতে হবে তাদের জীবনের সফলতার গল্পগুলো।
পরে আবৃত্তি, নাটক, নৃত্য, গান ও খেলাধুলার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওব্যাট স্কুলের শিক্ষার্থীদের কলকাকলি ও নাচে-গানে পুরা অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ