আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে দুটি টার্ফ (স্পোর্টস জোন) উদ্বোধন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে বাকের আলী ফকিরেরটেক দক্ষিণ মধ্যম হালিশহর চট্টগ্রামে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং ছাত্রদের জন্য বিনা পয়সায় একটি টার্ফ (স্পোর্টস জোন) এবং মুহুরী পাড়া উত্তরা আবাসিক এলাকা, আগ্রাবাদ চট্টগ্রামে আরেকটি টার্ফ (স্পোর্টস জোন) এবং বাকের আলী ফকিরেরটেক দক্ষিণ মধ্যম হালিশহর চট্টগ্রামে গরীব দুঃস্থদের জন্য রোটারিয়ান পরিচালক শেখ ফরিদের সহযোগিতায় একটি রাস্তা সংস্কার করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন সিকদার এতে আরো অংশগ্রহণ করেন চাটার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, পি পি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সেক্রেটারি মোহাম্মদ বেলাল, রোটারিয়ান পরিচালক শেখ ফরিদ, রোটারিয়ান ইকরাম পাশা, এসএম সাজ্জাদ হোসেন, এম এ মতিন প্রমুখ। বক্তারা রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামীতে এর পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-৯ আসনে এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে তার গাড়িবহরের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াহেদ মুরাদ বলেন, প্রচারণার প্রথম দিনে আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মইনুউদ্দিন আশরাফীর বাসায় দোয়া নিতে গিয়েছিলাম। সেখান থেকে আন্দরিকল্লা আসার পথে কে বা কারা আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।


তবে কেউ আহত হয়নি। কারা হামলা করতে পারেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই আসনে অনেক জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে হামলা করতে পারে। তবে কে বা কারা হামলা করছে জানি না। আমাকে ভয় দেখাতে হামলা হতে পারে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গাড়িতে ইটের আঘাত করা হয়েছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।

চট্টগ্রামে হাজী কাচ্চি ঘর সিলগালা জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ‘হাজী কাচ্চি ঘর’ নামে একটি রেস্তোরাঁ সিলগালা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।খাবারে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে বুধবার নগরের চান্দগাঁও এলাকার মোহরায় এই অভিযানে পরিচালনা করা হয়।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে ‘দোহা ফুড’কে ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির অপরাধে ‘খাজা স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাজী কাচ্চি ঘর নামের ওই প্রতিষ্ঠানে রান্নায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার পাওয়া গেছে।

এছাড়া রান্নার জন্য মজুত রাখা হয় বাসি গ্রিল ও চিকেন ফ্রাই। অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ