আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নগরকান্দায় রাস্তার কাজে চলছে এস কি হচ্ছে?

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধিনে কাইচাইল ইউপি এইচ কিউ -২ প্রকল্পে রুগুরদিয়া ভায়া ঝাটুরদিয়া ০০.২২৫০ মিটার রাস্তা সংস্কার কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইমরান এন্টারপ্রাইজ। ৯০ লাখ টাকা ব্যয় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়ে কাজ বিক্রি করে দেন মামুন ও লাবলু নামের দুই ব্যক্তির কাছে।

সড়কের কাজের দেখা যায় যে যথাযথ এজিন ও প্রাইম কোড না করেই তড়িঘড়ি করে পিচ ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। কাজ দেখবাল করতে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এসও সার্ভেয়ার ইব্রাহিম কাজের স্থানে থাকার কথা থাকলেও কিছু দুরে তার দেখা মিলে একটি মুদির দোকানে। এসও ইব্রাহিমকে রাস্তার কাজে প্রাইমকোড না দিয়ে পিচ ঢালাই করছে জানতে চাইলে তিনি বলেন, রাখেনত কাজ একেবারে খারাপ হচ্ছে কোথায় তাছাড়া জিনিসপত্রের যেহারে দাম বাড়ছে তাতে রাস্তার যে কোন কাজ উঠাতে শেষ করা অসম্ভব ব্যপার হয়ে পড়েছে।

এবিষয় নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল খালেক বলেন, রাস্তার কাজে প্রাইমকোড দেয়ার ৪৮ ঘন্টা পর কাজ করলে কাজের মান ভালো হয় সেখানে এক দুইদিন পর কাজ করলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলে প্রাইমকোড উঠে যায়।কেরাসিন ও ভিউটামিন দিয়ে প্রাইমকোড করা হয়। তবে রাস্তায় প্রাইমকোড না করে কাজ করার বিষয় তিনি কৌশলে এড়িয়ে যান।

রাস্তা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইমরান হোসেন কে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ