আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম মহানগরীতে ৫০ হাজার গরীব মানুষ পেল সাবেক মেয়র মনজুরের ইফতার সামগ্রী

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বিগত ৩০ বছর ধরে পবিত্র রমজানে গরীব দু:খী মানুষদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করে আসছেন। এবারের পবিত্র রমজানেও চট্টগ্রাম নগরী ৪১টি ওয়ার্ডে ৫০ হাজার গরীব মানুষ তার মানবিক সাহায্য পেয়েছে। এর বাইরেও তাদের পরিচালিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, মাইজভান্ডার দরবার শরীফের আশেকান ভক্ত, শাহ মোহছেন আউলিয়া দরবার শরীফের ভক্ত আশেকান, এতিম মিসকিন, ঈমাম মোয়াজ্জিনসহ পাড়া-প্রতিবেশীরা ইফতার ও সেহেরী সামগ্রী পেয়েছেন। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মানবকল্যানে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কল্যাণধর্মী ১০৩টি প্রতিষ্ঠান স্থায়ীভাবে পরিচালনা করে মানবসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। চলতি রমজানে সর্বশেষ ইফতার ও সেহেরী সামগ্রী ২২, ২৩, ২৫, ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৮, ৪০ ও ৪১ নং ওয়ার্ডে বিতরণের মধ্যদিয়ে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হয়। এ সকল ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম ও আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ড সমুহের মধ্যে প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম, সাবেক কাউন্সিলর এম এ মালেক, হাজী জয়নাল আবেদীনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে সমাজসেবক ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সাবেক মেয়র মনজুর আলমের সুযোগ্য পুত্র আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম বলেন, আমাদের সাধ্যমত আমরা সমাজসেবায় নিয়োজিত আছি। অন্যান্য বিত্তশালীরা সমাজসেবায় যথাযথ অবদান রাখলে দেশের গরীব দু:খী মানুষগুলোর আরো কল্যাণ সাধিত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ