আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদাতা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার বিকেলে সময় শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার নয়াবস্তি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী মাহবুবা বেগম (৪৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মনসুর রহমান (৫০)। তারা দুজন সুগার মিলের কর্মচারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করেন। এর ১০ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমান মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ