আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কর্মস্থল রাঙামাটি মেডিকেল কলেজ চিকিৎসেবায় ব্যস্ত চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব চমেক নাকি রাঙামাটি মেডিকেলে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার হাবিবুল ইসলাম চৌধুরী সরকারী দায়িত্ব পালন না করার অভিযোগ উঠেছে। তিনি রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হয়েও কলেজে অধ্যাপনা করছেন না। এমনকি রাঙামাটিতে চিকিৎসা সেবা দিচ্ছেন না, এমনটি অভিযোগ করেছেন রাঙামাটি রোগী কল্যাণ সমিতির সদস্য শামসুল আলম।
তিনি অভিযোগে জানান, ডা. হাবিবুল ইসলাম চৌধুরী রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। ক্যাডিওলজির মত গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত রয়েছেন। অথচ তিনি চট্টগ্রাম নগরীর মেহদীবাগস্থ ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এন্ড সিগমা ল্যাব লিমিটেডে সাপ্তাহে ছয়দিন চিকিৎসাসেবা দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ন্যাশনাল হসপিটালের সাপ্তাহে ৬ দিন রোগী দেখছেন। তবে কার্ডে চমেক এর সহকারী অধ্যাপক লেখা রয়েছে। রাঙামাটি সরকারী মেডিকেল কলেজের একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করে চট্টগ্রাম নগরীতে রোগী দেখছেন। যার ফলে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের দাবি ডা. হাবিবুল ইসলাম চৌধুরী যাতে কলেজে নিয়মিত পাঠদান করেন।
এদিকে রোগী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মনে করেন,শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য তিনি চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে রোগী দেখছেন, বিষযটি তেমন নয়। তিনি একটি রাজনৈতিক দলের মতাদর্শের বিশ্বাসী। কারণ রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় থাকার জন্য নগরীতে রোগী দেখেন এবং রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করছেন।
আর ন্যাশনাল হসপিটালের ব্যাক্তিগত চেম্বারের দায়িত্বপ্রাপ্ত সহায়ক জানান, তিনি চট্টগ্রাম মেডিকেলে কর্মরত রয়েছেন এবং চমেকের হৃদরোগ বিভাগের একজন ডাক্তার বলে জানান। এ ব্যাপারে ডা. হাবিবুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেনি।
তার চেম্বার সহযোগি জানান, শুক্রবার ব্যাতিত তিনি প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত দর্শটা পর্য়ন্ত রোগী দেখে থাকেন। এদিকে তার দায়িত্বের অবেহেলার জন্য রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে রোগী কল্যাণ সমিতি অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। এ ব্যাপারে ডা. হাবিবুল ইসলাম চৌধুরীর বক্তব্যের জন্য বারবার ফোন দিয়েও তিনি রিসিভ করেননি। রোগী রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে পরিচালক, মহা পরিচালক, স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন দপ্তরে এ নিয়ে অভিযোগ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী যেখানে ডাক্তারদের নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন, সারাদেশ ছুটে বেড়াচ্ছেন এবং দুর্নীতির জিরো টলারেন্সে মন্ত্রনালয়েকে আনার চেষ্টা করছেন, সেখানে একজন কার্ডিওলজি বিভাগের সরকারী এ ডাক্তার দায়িত্ব অবহেলা করে চলেছেন। পার্বত্য এ জনপদে কার্ডিওলজি বিভাগের এ ডাক্তার দায়িত্বপালন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসাসেবা গ্রহনের রোগীরা।রোগী কল্যাণ সমিতি,রাঙামাটি বলছেন ডাঃ হাবিবুল ইসলাম রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যাপক আবার ন্যাশনাল প্রাইভেট হসপিটালের ব্যক্তিগত সহকারী বলছেন তিনি চমেক এর ডাক্তার। কোনটি সত্য।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ