ঠাকুরগাঁওয়ে আটশতাধিক প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে ইসলামিক অলিম্পিয়ার্ড

মোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আটশতাধিক প্রতিযোগী নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তিনব্যাপী ইসলামিক অলিম্পিয়ার্ড প্রতিযোগিতা। সুদ্ধ ও মনমুগ্ধকর কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক কমিটির সদস্যরা। ঠাকুরগাঁও জেলা অডিটোরিয়াম মিলনায়তনে ৩টি বিভাগের ৫টি গ্রুপের ৫টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব একটি করে গাছ দেওয়া হয়েছে।প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন- ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।প্রথম দিনের প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াত বিভাগের ২৭০ জন, ইসলামিক কুইজের ক ও খ দুইটি গ্রুপের ১২০ ও ১৫০ জন এবং ইসলামিক সংগীত বিভাগের ক গ্রুপে ১১০ ও খ গ্রুপের ১৩০ জন প্রতিযোগি অংশ নেন। আগামী ৩০ মার্চ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত রাউন্ড শেষে সেরা ১৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আয়োজকেরা জানান,রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই কোরআন অবতীর্ণের মাসকে কোরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাগুরায় ক্রিকেটার সাকিবের বাড়িতে হামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। তবে এ সময় বাড়িতে কেউ ছিলেন না।বুধবার রাত ৯ টার কিছু সময় আগে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও ভাংচুরের চেষ্টা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগের চিহ্ন পাওয়া গেলেও তা কিসের আগুন সেটা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

জুলাই-আগস্টের শহীদরা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই-আগস্টের শহীদরা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ ও রাজপথের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা ও আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, তা আগামী প্রজন্মের পথচলার দিকনির্দেশনা হয়ে থাকবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, তাদের আদর্শ ও স্বপ্নের বাংলাদেশ তৈরি করাই হবে প্রকৃত শ্রদ্ধা জানানো।

মেয়র বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সাফল্য নয়; এটি ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। তাই একে কোনো সংকীর্ণ কোণ থেকে মূল্যায়ন না করে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখতে হবে।

চসিক মেয়র বলেন, দীর্ঘদিনের লড়াই, মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েই জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা তীব্র হয়ে উঠেছিল। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে বলেন, শত প্রতিকূলতা ও কারাভোগ সত্ত্বেও তিনি দেশের মানুষের অধিকার আদায়ের পথ থেকে সরেননি। একই ধারাবাহিকতায় তারেক রহমান আন্দোলন-সংগ্রামকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন।

বক্তব্যকালে মেয়র জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মুগ্ধ, রাব্বি, ফারুক, তানভীরসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রত্যয় ব্যক্ত করে চসিক মেয়র দেশের সব নাগরিককে বিভেদ ভুলে সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করার আহ্বান জানান।স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানরা, কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ