আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে কর্ণফুলীতে বৃদ্ধার লাশ উদ্ধার, পরিচয় মেলেনি

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কর্ণফুলী নদীর তীর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীর ‘আসাম-বেঙ্গল ঘাটের’ পাশে লাশটি পাওয়া যায়। নৌ পুলিশের ধারণা, লাশটি জোয়ারের পানিতে ভেসে এসে নদীর তীরে আটকে গিয়েছিল।
নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা কেউ চিনতে পারছে না। তার বয়স প্রায় ৬০ বছর। কালো ব্লাউজ ও নীল রঙের পেটিকোট পরিহিত বৃদ্ধার কানে দুল ও হাতে চুড়ি আছে।
ওসি একরাম বলেন, জোয়ারে কাছাকাছি কোনো স্থান থেকে ভেসে এসে তীরে লাশটি আটকে গেছে বলে আমাদের মনে হচ্ছে। শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
কালুরঘাটের এপ্রোচ সড়ক বাস্তবায়নে দুর্নীতি ঃ তদন্তে দুদক
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি সড়ক বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার অভিযোগের ভিত্তিতে সকাল সাড়ে দশটা থেকে কর্ণফুলী নদীর কালুরঘাট অংশের পূর্ব ও পশ্চিম প্রান্তে (দুই অংশে) ফেরি পারাপারের মাধ্যমে যানবাহন চলাচলের জন্য এপ্রোচ সড়ক পরিমাপ করে দুর্নীতি দমন কমিশন। এর আগে বাস্তবায়িত কাজে সরেজমিনে পরিমাপের জন্য গত ১২ মার্চ বোয়ালখালী (এলজিইডি) প্রকৌশলী রেজাউল করিম ও হাটহাজারী উপ-প্রকৌশলী আ.স.ম রাশেদুল আহসানকে লিখিতভাবে জানানো হয়। পরিমাপ শেষে প্রতিবেদন দাখিলের কথাও বলা হয়েছে চিঠিতে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সকাল থেকে কালুরঘাটের এপ্রোচ সড়কে পরিমাপ শুরু করা হয়েছে। এখনো (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পরিমাপ চলছে। পরিমাপ শেষে প্রকৌশলীদের প্রতিবেদন পেলে বাকিটা বলা যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ