আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যভাবে পরিবেশে সোমবার (২৫ মার্চ) জাতীয় গণহত্যা দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন করা হয়। এইসাথে ২৫ মার্চ কালোরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানার ওসি সোহেল রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউএফপিএ ডাঃ আব্দুস সামাদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে গণহত্যার বর্বরোচিত ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। এইসাথে তারা ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ