আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গ্রামের জড়াজীর্ণ মসজিদে নামাজ আদায়ের পর অনুদান দিলেন এমপি

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বকুলতলা এলাকার করুয়া বায়তুন নুর জামে মসজিদ। কয়েক মাস আগে পাশের একটি মসজিদে জুমআর নামাজ পড়তে গিয়ে দেখেন জরাজীর্ণ ওই মসজিদ নজরে আসে মাজহারুল ইসলাম সুজনের।

তখন তিনি জাতীয় সংসদ সদস্য ছিলেন না এমনকি মসজিদ কমিটির লোকজন বরাদ্দ চেয়ে কোন আবেদন করেননি। নিজেই খোঁজ খবর নিয়ে মসজিদের উন্নয়নে সহযোগিতা করতে ছুটে গেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন।

সোমবার বিকালে ওই মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি । নামাজ আদায়ের পর মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।

মসজিদ কমিটির লোকজন ও স্থানীয়রা বলছেন, বরাদ্দ না চাইলেও এখানে এমপি নিজেই খোঁজ খবর নিয়ে ২ লাখ টাকা অনুদান দিতে এসেছেন এটা কল্পনার বাইরে ছিল ।এমন এমপিকে নির্বাচিত করে গর্ববোধ করছেন তাঁরা।

সংসদ সদস্য সুজন জানান, এই মসজিদটি কয়েকমাস আগে আমি দেখেছিলাম, তখনই তালিকা করে রেখেছিলাম। এলাকার মানুষের জন্য আমার বাবা দীর্ঘজীবন কাজ করেছেন, সেই ধারাবাহিকতা রক্ষা করতে চাই।

একই দিনে মোড়ল হাট কেন্দ্রীয় জামে মসিজদে আরও ১ লাখ টাকা অনুদান প্রদান করেন এমপি সুজন।

অনুদান বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান শান্তিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ