আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত আ.লীগ সভাপতি টিটো দত্ত

মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামনেই অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। আর এই উপজেলা নির্বাচনকে ঘিরে তৃণমূলে উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই। সেই সাথে সম্ভাব্য প্রার্থীরাও জোর প্রচার চালাচ্ছেন। দলীয় প্রতীক ছাড়া এবারের নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার সম্ভাব্য প্রার্থীরা।

সোমবার রাতে সদর উপজেলার বিভিন্ন হরিবাসরে পরিদর্শনে গিয়ে নিজের জন্য দোয়া চাইছেন উপজেলা নির্বাচনীরে প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত করছেন বিভিন্ন মতবিনিময়।

এদিকে উপজেলা নির্বাচনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও লড়বেন বলে শুনা যাচ্ছে।

সম্ভাব্য প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো বলেন,গতবার ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন। আমি প্রতিটি সময় তাদের পাশে থেকেছি। আমার কাছে এসে কোন মানুষ ফিরে যায়নি। এবারো নির্বাচনে আমি প্রার্থী হবো। সকলের কাছে দোয়া চাই। সেই সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ