আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

বড়পীর সৈয়দ আবদুল কাদের জিলানী (র:) এর ১৮তম বংশধর হযরত শেখ সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানীর সম্মানে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এর দোয়া ও ইফতার মাহফিল

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বড়পীর সৈয়দ আবদুল কাদের জিলানী (র:) এর ১৮তম বংশধর হযরত শেখ সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানীর সম্মানে ২৬ মার্চ ২০২৪ খ্রি: মঙ্গলবার এইচ.এম ভবনে এতিম, মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ওলেমা, শিক্ষক, ভক্ত আশেকানসহ নান শ্রেণীর রোজাদারদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এ দোয়া ও ইফতার মাহফিলে হাজারের অধিক রোজাদার অংশগ্রহণ করেন। ইফতারপূর্বে খতমে কোরআনে পাক, ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইরাকের বাগদাদ থেকে আগত শেখ সৈয়দ আফিফ উদ্দিন আল মানসুর আল জিলানী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এর বাসভবনে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, তাহের গ্রুপের চেয়ারম্যান এম. এ তাহের, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ফুলের মালা পড়িয়ে বিশিষ্ট এ মেহমানকে বরণ করা হয়। ইফতারপূর্ব ধর্মীয় আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। এতে প্রধান মেহমানের বক্তব্যদেন শেখ সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানী। অন্যদের মধ্যে শেখ সৈয়দ আবদুর রহমান আল জিলানী আল বাগদাদী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজে সেবক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম আলোচনা করেন। আলোচনায় শেখ সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানী পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরেন। তিনি সকলকে ফরজ, সুন্নত নিয়মিত আদায়, মানুষের খেদমত এবং আল্লাহ, রাসুল ও অলি আউলিয়াদের পথ অনুস্মরণ করে জীবন জীবিকা নির্বাহ করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, ইমানদার মুসলমানদের দায়িত্ব হলো আর্তমানবতার কল্যাণ করা। আমরা ২টি ফাউন্ডেশনের মাধ্যমে ১০২টি প্রতিষ্ঠান গড়ে তুলে মানব কল্যাণ করার চেষ্টা করে যাচ্ছি। মানব সেবাই আমাদের ব্রত। তিনি বলেন, আল্লাহর অলি-আউলিয়াদের খেদমতে আমরা নিয়োজিত আছি। আমাদের সকল কার্যক্রম আল্লাহ ও রাসুলের সন্তোষ্ঠি বিধানের জন্য। ইফতারপূর্বক মোনাজাত পরিচালনা করেন শেখ সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-৯ আসনে এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে তার গাড়িবহরের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াহেদ মুরাদ বলেন, প্রচারণার প্রথম দিনে আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মইনুউদ্দিন আশরাফীর বাসায় দোয়া নিতে গিয়েছিলাম। সেখান থেকে আন্দরিকল্লা আসার পথে কে বা কারা আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।


তবে কেউ আহত হয়নি। কারা হামলা করতে পারেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই আসনে অনেক জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে হামলা করতে পারে। তবে কে বা কারা হামলা করছে জানি না। আমাকে ভয় দেখাতে হামলা হতে পারে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গাড়িতে ইটের আঘাত করা হয়েছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।

চট্টগ্রামে হাজী কাচ্চি ঘর সিলগালা জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ‘হাজী কাচ্চি ঘর’ নামে একটি রেস্তোরাঁ সিলগালা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।খাবারে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে বুধবার নগরের চান্দগাঁও এলাকার মোহরায় এই অভিযানে পরিচালনা করা হয়।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে ‘দোহা ফুড’কে ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির অপরাধে ‘খাজা স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাজী কাচ্চি ঘর নামের ওই প্রতিষ্ঠানে রান্নায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার পাওয়া গেছে।

এছাড়া রান্নার জন্য মজুত রাখা হয় বাসি গ্রিল ও চিকেন ফ্রাই। অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ