আজঃ শুক্রবার ২০ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের দায়ে গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা মোবাইল হাতিয়ে নেওয়া চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। পাহাড়তলী ফল্যাতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার থানা পুলিশ এ তথ্য জানায়।
থানা সূত্রে জানা যায়, চক্র সদস্যরা পাইকারী জিনিসপত্র কিনতে দেখা করতে বলেন ভোক্তভোগী কসমেটিক ব্যবসায়ী দুলালকে, দুলাল সাগরিকা মোড় এলাকায় গেলে কোন কথাবার্তা ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি করে অজ্ঞাত স্থানে নিয়ে ব্যবসায়ী দুলালকে আটকে মারধর করে। এ সময় নগদ টাকা, সোনার আংটি, রোলেক্স ঘড়ি, মোবাইল নেওয়ার পর নগদ অ্যাপস হতেও পিনকোড নিয়ে টাকা তুলে নেয়।
পরে অভিযোগ পেয়ে গুপ্তচরের নিকট হতে প্রাপ্ত তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজার সংলগ্ন চৌধুরী প্লাজায় অবস্থিত নোয়াখালী স্টোরের সামনে হতে অত্র মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ রাকিবুল হাসান রাকিব (২৮) ও মোঃ সাহাবুদ্দিন@সাইমুন দ্বয়কে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকালে ধৃত আসামিদ্বয়ের দেহ তল্লাশি করে আসামি মোঃ রাকিবুল হাসান রাকিবের (২৮) পরিহিত প্যান্টের পিছনের ডান পকেট হতে ১টি স্টিলের টিপ ছুরি, প্যান্টের সামনের বাম পকেট হতে ঘটনায় অপরাধের কাজে ব্যবহৃত ১টি এ্যাড্রোয়েট ওয়ালটন মোবাইল ফোন এবং প্যান্টের ডান পকেট হতে নগদ ৫ হাজার ৭শ’ টাকা ও ধৃত আসামী মোঃ সাহাবুদ্দিন প্রকাশ সাইমুন এর পরিহিত প্যান্টের বাম পকেট হতে ৪ হাজার ৩শ’ ৫০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে নিয়ে হালিশহর থানাধীন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত সহযোগী পলাতক আসামী মোঃ সাদমান ফয়েজ সংলাপ(২৭), মোঃ ইসমাইল হোসেন প্রঃ বাধন(২৭), ওমর বিন কিবরিয়া প্রঃ রাজ(২৬)দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে ধৃত আসামী মোঃ সাদমান ফয়েজ সংলাপ(২৭) এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ১টি স্বর্নের আংটি, যাহার ওজন-২ আনা, যার মূল অনুমান-১২ হাজার টাকা বাদীর সনাক্ত মতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহ বলেন, এ সংক্রান্তে বাদী মোঃ দুলাল হোসেন (৩৩) অজ্ঞাতনামা ৮/১০ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে পাহাড়তলী থানার মামলায় ১৭০/৩৪২/৩৬৫/৩৮৬/৩২৩/ ৫০৬/৩৪ ধারায় মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঈদ জামাত সকাল ৮টায়, প্রস্তুত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দান :চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদ-উল-ফিতরের কেন্দ্রীয় জামাত উপলক্ষে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী আনু মিয়া, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া এবং সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ।

পরিদর্শনকালে মেয়র বলেন, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে ওপরে টারপলিন দেওয়া হয়েছে, যাতে আবহাওয়া প্রতিকূল হলেও ঈদের জামাতে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া প্রায় ২৫০টি পাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, ৫০টি মাইক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।ঈদুল ফিতরকে সামনে রেখে গত সাত দিন ধরে চসিকের উদ্যোগে এসব প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

ডা. শাহাদাত বলেন, প্রতিবছরের মতো এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে-প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার জন্য তিনটি গেট খোলা রাখা হবে, পাশাপাশি পেছনের গেটটিও ব্যবহারের উপযোগী করা হচ্ছে, যাতে কোনো ধরনের ভিড় বা হুড়োহুড়ি না হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

নগরীর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চসিক ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। অপরাধ দমনে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সঙ্গে নিয়মিত সমন্বয় চলছে এবং নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, গত ১৬ মাসে চট্টগ্রামে সব ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে, যা একটি ‘সেফ সিটি’ বা নিরাপদ নগরী গড়ার জন্য অত্যন্ত জরুরি।

মাঠ পরিদর্শনকালে মেয়র আরো বলেন, প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।এছাড়া নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে যথাক্রমে লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

চট্টগ্রামে জরিমানা গুনল দুই পেট্টোল পাম্প, ওজন কম ও হালনাগাদ নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুইটি পেট্টোল পাম্পকে জরিমানা করা হয়। বুধবার বিএসটিআইয়ের পৃথক ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। দুটি পেট্টোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্টোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একইদিন, কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্টোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ