আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ২৭ কেজি গাঁজা উদ্ধার ঃ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থেকে বিশেষ কৌশলে রক্ষিত ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। গত শনিবার রাতে মীর বাড়ি এলাকার একটি ৫ তলা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আহাম্মদ ছাফা ওরফে আমু (৫৭) এবং মঞ্জুর আলম (৫০)। এরমধ্যে আহাম্মদ ছাফা চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণ শিকলবাহার মৃত আব্দুল গফুরের ছেলে এবং মঞ্জুর আলম কক্সবাজার জেলার রামুর গোয়ালিয়া পালং এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, সেখানের একটি ফ্ল্যাটে বিক্রির জন্য মজুদ হয়েছিল ২৭ কেজি গাঁজা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রক্ষিত ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন খবরে জানতে পারি চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার একটি ফ্ল্যাট বাসায় মাদক মজুদ রয়েছে। ওই তথ্য ধরে বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে ২টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রক্ষিত ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে আসামিরা আরও জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে। পরে সেসব মাদকদ্রব্য চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আহাম্মদ ছাফার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ৫টি মামলা রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ