আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন মৃত্যুর কোলে

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পতেঙ্গায় ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহ আলম মাঝি (৩৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৪ টায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই নুর মোহাম্মদ মিস্ত্রি। নিহত শাহ আলম মাঝি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. বোরহানের পুত্র। সে মহেশখালী পৌরসভার শামসুল আলম প্রকাশ মনিয়া ও আনছারুল করিমের মালিকানাধীন ফিশিংবোটের শ্রমিক ছিলো।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে পতেঙ্গায় ওই ফিশিংবোটে আগুন লেগে ৪ জন আহত ও আব্দুল জলিল নামের একজন নিখোঁজ ছিলেন। গত শনিবার নিখোঁজ আব্দুল জলিলের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে শাহ আলম মাঝি মারা যান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ