আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ঈদ বাজারে ঘিরে যে কোন অপরাধ পুলিশকে জানানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে যে কোন ধরনের অপরাধ সংক্রান্ত দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার। গতকাল রোববার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট বিপণি বিতান, তামাকুমন্ডী লেইন, রিয়াজুদ্দিন বাজার ও টেরিবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে এক ব্রিফিং এ এসব কথা বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়।
ঈদ বাজারে ঘিরে ছিনতাই, প্রতারণা, মোবাইল চুরি, খাদ্যে ভেজাল ও জালটাকাসহ বিভিন্ন অপরাধ দমনে বলেন, নগরবাসী যাতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে এবং উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে সেজন্য সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদান করা হবে। পরিদর্শনকালে মার্কেটের ব্যবসায়ী, শ্রমিক এবং ক্রেতা সাধারণের সাথে মতবিনিময় করেন এবং ক্রেতা-বিক্রেতা ও মার্কেট সমিতির কোন সমস্যা আছে কিনা তা খোঁজ খবর নেন সিএমপি কমিশনার।
পুলিশ কমিশনার বলেন, বাণিজ্য নগরী চট্টগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হচ্ছে। তাই নগরীর প্রতিটি মার্কেটের ভেতরে এবং আশেপাশে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে এবং উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে সেজন্য সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন ব্যবসা বাণিজ্যের কল্যাণে সিএমপি সবসময়ই ব্যবসায়ীদের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ