আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

১ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত মাদ্রাসার ৪ চার হাজার এতিম শিক্ষার্থী পেল সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ঈদ উপহার।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতি বছর পবিত্র রমজানের ৩০ দিনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিশুদের সাথে ইফতার করেন। এবারের প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত তিনি তাঁর এইচএম ভবন অডিটরিয়ামে নগরী ও জেলার ২০টি মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিশুদের সাথে ইফতার করেন। প্রতিদিনের ইফতারের পর মাগরিব নামাজ শেষে এতিমদের হাতে হাতে ঈদ উপহার ও ঈদ বকশিস তুলে দেন এই মানবিক সমাজসেবক। এবার ২০ রমজান পর্যন্ত ঈদবস্ত্র পেয়েছে প্রায় চার হাজার এতিম শিক্ষার্থী। প্রতিদিনই ইফতার পূর্ব খতমে কোরআনে পাক, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিদিনে ইফতারে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পুত্র, নাতিরা একই সাথে ইফতার সারেন। এই ধরনের এক বিরল ইতিহাস অন্য কারোর ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। সাবেক মেয়রের এইচ এম ভবনে এতিম শিশু শিক্ষার্থী ছাড়া প্রায় হাজার খানেক রোজাদার ইফতার করেন। এছাড়াও মানবিক এ সমাজসেবক পথচারী কর্মরত পুলিশ, দারোয়ান, শ্রমিক ইত্যাদি রোজাদারদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করেন। নাজাতের সময়ে মসজিদে মসজিদে এতেকাফে থাকেন বেশ কিছু রোজাদার। সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম তাঁর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে সকল মসজিদে এতেকাফে থাকাদের জন্য তৈরী সেহেরী ও ইফতার প্রতিদিন পৌঁছে দেন। এছাড়াও সাবেক মেয়র নির্ধারিত মসজিদ, মাইজভা-ার দরবার শরীফে প্রতিদিন ইফতার ও সেহেরী প্রদান করেন থাকেন। প্রতিদিন ইফতার পূর্বে তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাস আল্লাহতায়ালা ৩ স্তরে ভাগ করে বলেছেন প্রথম ১০ রমজান রহমতের, মধ্য ১০ রমজান মাগফেরাতের এবং শেষ ১০ রমজান নাজাতের জন্য নির্ধারিত। রোজাদারদের এই নেয়ামত আল্লাহ প্রদত্ত। আল্লাহ পবিত্র রমজানের পুরস্কার রোজাদারদের নিজে দেবেন। সাবেক মেয়র বলেন, আমি ও আমার পরিবারের সকলেই নিঃস্বার্থ সমাজসেবায় নিয়োজিত। আমাদের সকল সেবা একমাত্র আখেরাতের মুক্তির জন্য। দুনিয়াবী কোন মোহ লোভ আমাদের নেই। তিনি তাদের সেবাধর্মী প্রতিষ্ঠান আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর সেবাধর্মী সকল কার্যক্রমে সহযোগিতা প্রত্যাশা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১৩ই মার্চ২৫ইং) শুক্রবার বাদে আসর ৪নং সানাইয়া পাকিস্তান সিগ্নেল পবিত্র শোহাদায়ে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মুহাম্মদ একান্দর আলমের সঞ্চালনায়, অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নূরানী ত্বকরীর পেশ করেছেন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতে আগত মেহমান, রাউজান উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান আলা হযরত-এর রুহানি সন্তান, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সেক্রেটারি শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদেরী,এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামোর রহমান,মাওলানা আব্দুস ছামাদ,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আব্দুস সবুর,,মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ কাজী মাসুদ,মুহাম্মদ শফিউল ইসলাম,মুহাম্মদ নাঈম উদ্দীন,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ ওমর ফারুক, প্রমুখ,এতে বক্তারা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে দেশে এবং প্রবাসে সংগঠনিক ভিবিন্ন বৃহত্তর মানবিক কর্ম ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন,এবং রমদ্বানের গুরুত্ব ও শোহাদায়ে বদর দিবসের যে শিক্ষা তার উপর গুরুত্বপূর্ণ বক্তৃতার মাধ্যমে মুসলিম মিল্লাতের কি করনীয় শ্রোতাদের মাঝে আলোকপাত করেন, সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ