আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ভারতীয় মদের চালান উদ্ধার ঃ গ্রেফতার-১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় মদের একটি চালান আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে সীতাকুণ্ড উপজেলায় এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার মো. আবদুল্লাহ (২৬) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। পৌর সদরের শেখপাড়া এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলাইমান বলেন, পিকআপ ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাইয়ের দিক থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আমাদের কাছে তথ্য ছিল, সেখানে বিদেশি মদ আছে। এর ভিত্তিতে আমরা পিকআপটিকে থামার সংকেত দেই। তখন পিকআপ রেখে চালক ও আরেকজন পালিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া দিয়ে আবদুল্লাহকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭২ বোতল মদ উদ্ধার করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।
পুলিশ পরিদর্শক সোলাইমান জানান, আটক আবদুল্লাহ ফেনী-কুমিল্লার সীমান্তপথে মাদক চোরাচালানে জড়িত বলে আমাদের সন্দেহ। আটক আবদুল্লাহ এবং পিকআপ চালকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ