আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

একের পর এক নির্যাতন চট্টগ্রামে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে বেকার স্বামীর নির্যাতন সইতে না পেরে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত শনিবার নগরের ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার বিউটি বেগমের (২৮) বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গোগবাজার এলাকার কোনাপাড়া গ্রামে। স্বামী মো. শাহীনের (৩৫) সাথে নগরীর ইপিজেড থানার নারিকেল তলা এলাকার হাজী মঈনুদ্দন ভবনের চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন তিনি।
জানা গেছে, স্বামী বেকার, তাই দুই সন্তানের দিকে তাকিয়ে গৃহবধূ বিউটি আক্তার নেন পোশাক কারখানায় চাকরি। তার কাঁধেই সংসারের সব দায়িত্ব। দিনের পর দিন বেকার স্বামী একসময় জড়িয়ে পড়েন মাদকে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে সংসারের বোঝা বাড়তে থাকে। এই নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো তাদের মধ্যে। শেষমেশ সইতে না পেরে রাগের মাথায় শিল পাটা দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন বিউটি। এতেই মৃত্যু হয় স্বামীর।
পুলিশ জানায়, মূলত ভিকটিম শাহীন বেকার থাকায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলে আসছিলো। স্বামী ঘরে বসে থাকায় বিউটি বেগম পোশাক কারখানায় চাকরি করে একাই সংসার চালাতেন। এর আগেই তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। এছাড়া ওই গৃহবধূ তার স্বামীর দ্বারা একাধিকবার নির্যাতনেরও শিকার হয়েছেন।
নগর পুলিশের বন্দর জোনের উপ কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা বলেন, এটি পরিকল্পিত কোনো হত্যা ছিল না। রাগের বশে শিল পাটা দিয়ে বিউটি তার স্বামীকে আঘাত করে। এতেই তার মৃত্যু হয়। খুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, তাদের মধ্যে প্রায়ই এরকম ঝগড়া হতো। মূলত ভিকটিম শাহীন দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় ঘরে বসে ছিলো। তাই সংসার চালাতে আসামি বিউটি পোশাক কারখানায় চাকরি করতেন। কাজের কথা বলতে গেলেই বিউটির ওপর ওপর নির্যাতন করতো তার স্বামী। কিছুদিন আগে তাকে বটি দিয়ে কোপও দেয় শাহীন।
সবশেষ গত ৩০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে হাতাহাতি হয়। সেসময় বিউটি তার স্বামী শাহীনের দিকে শিল পাটা ছুড়ে মারেন। সেটি গায়ে না লাগলেও মাটিতে পড়ে দুই টুকরা হয়ে যায়। সেখান থেকে একটি টুকরা নিয়ে রাগের বশে সে তার স্বামীর মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. মারুফ মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ