আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

খতিব, ইমাম ও সুধীজনদের সাথে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের মতবিনিময়

ওবায়দুর রহমান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম স্থানীয় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। পৌরসভা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় শেষে পৌর মেয়রের পক্ষ থেকে ৪৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন মিলিয়ে ১৫০ জনকে ঈদ উপহার ও পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে হাদিয়া দেয়া হয়।মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. রফিকুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় অংশ নেন গৌরীপুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলনা মো: মোস্তকীম, ক্বাদেরীয়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল হান্নান, মসজিদুল আমানের ইমাম ও খতিম শামছুল আলম ভূঁইয়া, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য এইচএম খায়রুল বাসার, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, আব্দুর রউফ মোস্তাকিম, এমরান মুন্সী, সাদেকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ