ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিলিস্তিনে নিরীহ ছোটশিশু সহ অসহায় নারী-পুরুষের ওপর হামলার প্রতিবাদে ও স্বাধীনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে পারুলিয়াতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পারুলিয়া বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মসজিদ আল মোস্তফা সহ সর্বস্তরের মুসুল্লিগন ।
শুরুতে পারুলিয়ার আল মোস্তফা শিয়া মসজিদের গেট থেকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা ইউনুস আলী গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পারুলিয়ার বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইউনুস আলি গাজী, সাতক্ষীরা গার্লস স্কুলের শিক্ষক ফরহাদ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, ফিলিস্তিনে ইসরালী যে বর্বরতা চলছে তা অতীতের সকল বর্বরতাকেও হার মানাবে। মানবাধিকার লঙ্ঘনের যে নজির ইসরায়েল সৃষ্টি করেছে ইতিহাসে তা ঘৃনীত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। এসময় তিনি ইসরাইলের সহযোগী পশ্চিমা ও মোনেফেক শাষকদের নিস্ক্রিয় ভ‚মিকা এবং ইসরায়েলের প্রতি সহযোগি মনোভাবের তিব্র সমালোচনা করেন। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইল গাজায় নিরাপরাধ নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে গুলি করে বোমা মেরে হত্যা করছে। গাজা নগরীকে কবরস্থানে পরিণত করা হয়েছে। পানি, বিদ্যুৎ, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মুক্ত করার স্লোগান দেন।
মানববন্ধনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দরদি সংগঠনের প্রতিষ্ঠাতা ও জিডিআইসি ঢাকা এর ব্রান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মোবাল্লিগ আবুল কাশেম, মুছা করিম, আয়ুব হেসেন, রমজান আলী গাজী সহ আরো অনেকে।
এসময় উপস্থিত বিক্ষোভকারী মুসল্লিরা এই জঘন্যতম বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক, ফিলিস্তিন স্বাধীনতা দিতে হবে, দিতে হবে সহ ফিলিস্তিনের পক্ষে স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করতে থাকেন ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জেলখানায় মায়ের আদ্যশ্রাদ্ধ করার ইচ্ছে চিন্ময়ের, অনুমতি চেয়ে আবেদন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্যারোলে মুক্তির পর এবার চট্টগ্রাম কারাগারে মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান আয়োজন করতে চান রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যার মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এজন্য চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর ধর্মীয় উপকরণ নিয়ে একজন পুরোহিতের কারাগারে প্রবেশ ও শ্রাদ্ধানুষ্ঠানের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বললেন, প্যারোলে মুক্তির বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন ছিল। সেটা দেওয়া হয়েছে। এখন যে আবেদন সেটার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। এটা কারাবিধি অনুযায়ী জেলা সুপার সিদ্ধান্ত নেবেন।

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বললেন, এ ধরনের আবেদন খুবই রেয়ার। কারাবিধিতে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। যেহেতু ধর্মীয় বাধ্যবাধকতার বিষয় আছে এবং বন্দিও একজন বিশেষ বন্দি, তাই সিদ্ধান্ত হতে পারে বিশেষ বিবেচনায়। সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের। জেল কর্তৃপক্ষ কারাবিধির বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিলেন। এরপর রঞ্জন কুমার ধর আরেকটি আবেদন করেন। এতে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের কথা উল্লেখ করে চিন্ময়কে কারাগারের ভেতরে আগামী ২০ সেপ্টেম্বর মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়ার কথা বলা হয়। এজন্য শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারে ভেতরে প্রবেশের অনুমতির আবেদন করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাবেক সংগঠক। সম্মিলিত সনাতনি জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্রও। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে।

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন এবং মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন।এছাড়াও ডাকাতির মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, হত্যা মামলার আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ