হাজারো অসহায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করলেন চসিক মেয়র

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরীর উদ্যোগে ৬০০ সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। এছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চারশ জনসাধারণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র। নগরীর মিছকিন শাহ দরগা প্রাঙ্গণে এবং নগরীর সদর ঘাট রোডস্থ হল সেভেন্টি ওয়ান কমিউিনিটি সেন্টোরে সুবিধাবঞ্চিতদের মাঝে মেয়র এই উপহার বিতরণ করেন ।
জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরীর মহৎ এই উদ্যোগ সম্পর্কে মেয়র বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুঃস্থ মানুষদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাইফুলের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত এসব মানুষের জীবন সহজ হবে। করোনাকালীন সময়েও সাইফুল দিন-রাত মানুষের বাড়িতে বাড়িতে খাবার, অ·িজেন পৌঁছে দেয়াসহ অনেক মানবিক কাজ করেছে। জনমানুষের কল্যাণে তার এই কাজ অব্যাহত থাকুক এটাই আমার প্রত্যাশা।
চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর আয়োজনে মেয়র বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তারই নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হাসান নিখিলের নেতৃত্বে সারাদেশে মানবিক যুবলীগ গরীব ও অসহায় নি¤œ আয়ের মানুষের মাঝে পুরা রমজান মাসে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছে।
মেয়রকে ধন্যবাদ জানিয়ে সমাজসেবক সাইফুল করিম চৌধুরী বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। মেয়রের অনুপ্রেরণা আামাকে এধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখতে উৎসাহিত করবে।
অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, ৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, যুবলীগ নেতা মারুফ আহমেদ সিদ্দিক, আলকরণ ওয়ার্ড যুবলীগের আহবায়ক শাহনেওয়াজ রাজিব, যুগ্ম আহবায়ক রিমন চক্রবর্তী, হাসান তারেক, চৌধুরী ইকবাল, হোসেন আমির রিমন, শাহীন আহমেদ, মনিকা ভট্টাচার্য, আজাদ, জাহেদ, মাহামুদুর রহমান বাপ্পী,তানভীর বিন হাসান, জিৎকর বাবু, সুমন গুহ, মোঃ আকবর, আরিফুল হক ফরহাদ, রবিউল হোসেন, আরজু, আল আমিন, শাহেদুর রহমান খান, মোঃ আরমান, শহীদুল্লাহ শহীদ, মাকসুদুর রহমান, আব্দুর রহিম, হৃদয় কুমার দাশ, রাশেদুল আলম ইমু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, হারুনুর রশিদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও, বিনয় কুমার দে, পলাশ চক্রবর্তী, মামুন হোসেন আবির, রুবি আক্তার, সজীব কান্তি দাশ, জাহিদ হাসান,মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।

সুব্রত/রাজ্জাক, ২২.১০টা ঘন্টা, ২০২৪।।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢালকাটা শাখার যৌথ উদ্যোগে ফটিকছড়ি নানুপুর ঢালকাটা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ ৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি. শনিবার প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স সিএলএফ এর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ফাউন্ডার লায়ন জানে আলম, সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার বেগম,

সহ-ট্রেজারার লায়ন রাজু আচার্য, লায়ন ড. পণ্ডিত কার্তিক আচার্য, লায়ন মো. ইসমাইল হোসেন, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন অর্চনা রানী আচার্য, লায়ন তরুণ কুমার আচার্য কৃষ্ণ, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন অভিবসু মল্লিক, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন শিমুল পাল, লায়ন রুবেল শীল, লায়ন রণজিত শীল, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন বিসু চৌধুরী, লায়ন স্বপন দে, লায়ন বিপুল সরকার, ঝুমুর সর্দার, লায়ন রত্না আচার্য, লায়ন আন্না সরকার, লায়ন মাস্টার রতন কান্তি চৌধুরী, লায়ন রাজীব আচার্য, লায়ন রুবেল আচার্য, লায়ন রূপনা রানী আচার্য প্রমুখ। এতে ৪৫০ জনকে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয় এবং ১৫০ জনকে চশমা বিতরণ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ