আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কল্পলোক আবাসিক মসজিদের জায়গা ব্যক্তির নামে বরাদ্দ বাতিলের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক জামে মসজিদের জায়গা সিডিএ কর্তৃক অবৈধভাবে ব্যক্তি মালিকানায় দেয়া বরাদ্ধ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের পর কল্পলোক আবাসিক (২য় পর্যায়) এর মসজিদ কমিটি, মুসল্লি পরিষদ ও কল্পলোক এলাকাবাসী মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
কল্পলোক আবাসিক কল্যান সমিতির সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমিনুল হক, কল্পলোক আবাসিক এলাকা জামে মসজিদ কমিটির সভাপতি শওকত আলী তালুকদার, চট্টগ্রাম জর্জ কোর্টেও আইনজীবী আজিজুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কল্পলোক আবাসিকে বসবাসকারী জনৈক ব্যক্তির কালো থাবা থেকে আল্লাহর ঘর মসজিদও রক্ষা পাচ্ছেননা। যখন কোন একটি এলাকাকে আবাসিক এলাকা ঘোষণা করা হয়, তখন মসজিদের জন্য নির্ধারিত জায়গা বরাদ্ধ রাখা হয়, কিন্তু কোন সীমানা নির্ধারণ করা হয় না। তৎকালীন মসজিদ কমিটি সিডিএ বরাবর একটি বরাদ্ধের জন্য আবেদন করেন, এর পরিপ্রেক্ষিতে সিডিএ মসজিদের জন্য ২০ কাঠার কম-বেশি বরাদ্ধপত্র জারি করেন, কিন্তু দেখা যায় জনৈক প্রভাবশালী ব্যক্তি মসজিদকে ২০ কাঠা দিয়ে বাকি জায়গা নিজের নামে প্লট সৃষ্টি করেছেন, এই আবাসিকে যেখানে ৩.৫০ কাঠার উপরে কোন প্লটের অনুমোদন নেই, সেখানে তিনি ৪.৫০ কাঠার নতুন প্লট তৈরি করে নেন।
মসজিদের জায়গায় অবৈধভাবে সৃষ্ট প্লটটি বাতিলের জন্য আদালতেও মামলা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইদানিং কতিপয় ভুমিদস্যু মসজিদের চৌহাদ্দির জায়গাটি দখল করার চেষ্টা করছে। ২০১৬ সাল থেকে মসজিদের চৌহদ্দির ভিতর এই জায়গায় মানুষ নামাজ আদায় কওে আসতেছে। যারা নিজের নামে মসজিদের জায়গা দখল করে নিতে চাই তাদের স্থান এই কল্পলোক আবাসিকে হবেনা, তারা যতই ক্ষমতাবান হোকনা কেন তাদেরকে প্রতিহত করা হবে। এজন্য মুসল্লিরা চট্টগ্রাম জেলা প্রশাসন, সিডিএ, জর্জকোর্ট ও প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ