আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম

বাংলা কবি গানের অন্যতম রূপকার রমেশ শীল মাইজভাণ্ডারী গানের কিংবদন্তী সাধক

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলা কবিগানের অন্যতম রূপকার মাইজভাণ্ডারী গানের কিংবদন্তী সাধক রমেশ শীলের ৫৭তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম নানা কর্মসূচি পালন করেন। কবির মহাপ্রয়াণ দিবসে তাঁর পূর্ব গোমদণ্ডীস্থ স্মৃতি সৌধের সামনে তাঁর জীবনচরিত আলোচনা, মাইজভাণ্ডারী গানের আসর, পরিবার-পরিজনের সাথে সৌজন্য সাক্ষাৎ, প্রয়াতের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন, পরিবার পরিজনের মাঝে বস্ত্র উপহার প্রদান, দুপুরের খাবারের আয়োজন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করেন। সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর গতকাল রোববার দুপুরে কবি’র বাড়িতে গিয়ে এসব কর্মসূচি সম্পন্ন করেন।
কবি’র বাড়িতে অনুষ্ঠিত রমেশ শীলের জীবনচরিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, ১১ বছর বয়সে রমেশ শীল পিতৃহীন হলে তিনি লেখাপড়া ছেড়ে দেন। জীবন সংগ্রামের এক পর্যায়ে যুবক বয়সে তিনি অসম্প্রদায়িক ও মানবিক চেতনায় যুক্ত হন। আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে কবিয়াল রমেশ শীল সচেতন ছিলেন। তাঁর গানের বাণী ছিল শান্তির পক্ষে। মনজুর আলম আরো বলেন, বাংলা কবি গানের অন্যতম এ রূপকার মাইজভাণ্ডারী গানের কিংবদন্তী সাধক। কবিয়াল রমেশ শীলের মহাপ্রয়ানের কর্মসূচিতে সাবেক মেয়র এম. মনজুর আলমের সুযোগ্য পুত্র সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, আবুল হাশেম মাইজভাণ্ডারী সিরাজ মাইজভাণ্ডারী, কবি’র পরিবারের চিত্তরঞ্জন সরকার, নেপাল কুমার শীল, ড. ননী গোপাল শীল, কাজল শীল, দুলাল শীল, সুলাল শীল, জাপান শীল, গোপাল শীল, মৃণাল শীল ও কল্পতরু সহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১৩ই মার্চ২৫ইং) শুক্রবার বাদে আসর ৪নং সানাইয়া পাকিস্তান সিগ্নেল পবিত্র শোহাদায়ে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মুহাম্মদ একান্দর আলমের সঞ্চালনায়, অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নূরানী ত্বকরীর পেশ করেছেন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতে আগত মেহমান, রাউজান উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান আলা হযরত-এর রুহানি সন্তান, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সেক্রেটারি শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদেরী,এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামোর রহমান,মাওলানা আব্দুস ছামাদ,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আব্দুস সবুর,,মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ কাজী মাসুদ,মুহাম্মদ শফিউল ইসলাম,মুহাম্মদ নাঈম উদ্দীন,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ ওমর ফারুক, প্রমুখ,এতে বক্তারা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে দেশে এবং প্রবাসে সংগঠনিক ভিবিন্ন বৃহত্তর মানবিক কর্ম ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন,এবং রমদ্বানের গুরুত্ব ও শোহাদায়ে বদর দিবসের যে শিক্ষা তার উপর গুরুত্বপূর্ণ বক্তৃতার মাধ্যমে মুসলিম মিল্লাতের কি করনীয় শ্রোতাদের মাঝে আলোকপাত করেন, সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ