আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনা সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতদিন আগে সীতাকুণ্ড উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর গত সাতদিন মৃত্যুর সাথে বিরামহীন যুদ্ধ করে গতকাল রোববার রাত সোয়া ১২টায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মরত হার্বাল এসিস্ট্যান্ট শফিকুল ইসলাম (৪৫)তিনি মারা যান।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর উদ্দিন রাশেদ বলেন, নিহত শফিকুল ইসলাম সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মরত হার্বাল এসিস্ট্যান্ট ছিলেন।
তিনি গত সাতদিন আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাত দিন পর্যন্ত তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শফিকুল ইসলাম জামালপুর জেলার জাকির মির্জাপুর গ্রামের পেয়ারপুরের বাসিন্দা মৃত মোঃ আব্দুল বারেকের ছেলে।
তিনি আরও বলেন, নিহতের প্রথম জানাজার পর তাকে তার গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে যাবেন নিহতের পরিবার। ওখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ