আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার মুদি দোকানদার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে মুদি দোকান থেকে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন দিদারুল ইসলাম (৩২) নামে এক যুবক।কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকার এস আলম সুগার মিলের পাশের সড়কে ছিনতাইয়ের শিকার হন তিনি। গুরুতর আহত ওই দোকানীকে স্থানীয়রা উদ্ধার করে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে আসেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত দোকানী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের আরবান হাজী বাড়ির আবুল কালামের ছেলে।
এ বিষয়ে কর্ণফুলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, আমরাও বিষয়টি শোনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, ওই সময় সাধারণত সড়কে লোকজন কম ছিলো। কারণ শবে কদরের নামাজের তাড়া ছিলো সকলের। এমন সময় ছিনতাইকারীরা পথরোধ করে যুবককে মেরে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মহিউদ্দিন (৩৪) জানান, আমি বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এস আলম সুগার মিলের সামনের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে এক যুবককে টানাহেঁচড়া করতেছে। আমি গাড়ি থেকে নেমে ওদিকে যেতেই ছিনতাইয়ের শিকার দিদারুল ইসলামকে ছেড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ততক্ষণে তাঁকে মারধর করে টাকা ও মোবাইল নিয়ে ফেলে। যদিও সে চিৎকার করায় আমি গিয়েছিলাম। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিলাম।
মহিউদ্দিন আরও বলেন, জেনেছি আহত যুবক দিদার একজন মুদি দোকানদার। সে ইছানগর ডায়মন্ড সিমেন্ট রোডে মুদি দোকান করেন। এশারের পর দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য বাসার দিকে ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ