আজঃ বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

কুমিরা ও গুপ্তছড়া নৌ-রুটে সন্দ্বীপ যাত্রা চট্টগ্রামে বিনা ভাড়ায় শিক্ষার্থীদের ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য ঈদ উপলক্ষে বিনামূল্যে ঈদযাত্রা কর্মসূচি চালু করেছে হিউম্যান ২৪ নামের একটি সংগঠন। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার সকালে বাসে করে শিক্ষার্থীদের সীতাকুণ্ডের কুমিরাঘাটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সার্ভিস বোটে তাদের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের গুপ্তছড়ায় পাঠানো হয়। কুমিরা ও গুপ্তছড়া নৌ-রুটের এমভি আইভি রহমান এবং অন্যান্য নৌযানে করে এসব শিক্ষার্থীদের বাড়ীতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ও কাল বুধবার এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।
উদ্যোক্তরা জানান, এ কর্মসূচির অন্তর্ভূক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের একটি অনলাইন ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করতে হয়। অফলাইনেও নগরীর হালিশহরের দুটি ঠিকানায় শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে।
২০২৩ সালের ঈদুল ফিতরের সময় একটি বিশেষ পরিস্থিতিতে সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাড়ি ফেরা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা অর্জনের কারণে এ বছরও সেটা অব্যাহত রাখা হয়েছে। শুরু থেকে এ কর্মসূচির পৃষ্টপোষকতা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আফতাব খান অমি।এবারের বিনামূল্যে ঈদযাত্রা কর্মসূচির প্রথম দিন বাড়ি গেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
হিউম্যান ২৪ এর সমন্বয়কারীদের একজন মো. তারেক। তিনি জানান, নানা কারণে সন্দ্বীপ যাত্রা কিছুটা ব্যয়বহুল ও বেশ কষ্টসাধ্য। শিক্ষার্থীরা যাতে সময় ও অর্থ সাশ্রয় করে বাড়ি ফিরতে পারে সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে মঙ্গলবার এবং বুধবারও এ কর্মসূচি অব্যহত থাকবে। ঈদের পরে তিনদিন সন্দ্বীপ থেকে শিক্ষার্থীদের চট্টগ্রামে পাঠানো হবে। মো. মোক্তাদির নামে এক শিক্ষার্থী বলেন, ঈদে অনেক সময় টিকেট পাওয়া অসম্ভব হয়ে পড়ে। হিউম্যান ২৪ এর এ উদ্যোগের ফলে আমাদের বাড়ি ফেরাটা অনেক সহজ হয়ে গেল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় আজাদ চেয়ারম্যানের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি গ্রাম-পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এসময় উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম, জয়নাল আবেদীন, হারুন রশীদ, পারভেজসহ অন্যান্য সদস্যরা।

জানা যায়, স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। উপহার হিসেবে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ।

উপহার গ্রহণকালে গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম বলেন, “ঈদের আগে এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমাদের পরিবারের সাথে ঈদের আনন্দ আরও বাড়বে।”

এসময় স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “গ্রাম পুলিশরা সবসময় জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কষ্টের কথা বিবেচনা করে ঈদের আগে সামান্য উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

চট্টগ্রমে আত্মসমর্পণকারী ১২৭ জন জলদস্যুর মাঝে র‌্যাবের ঈদ উপহার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাবের চট্টগ্রাম ইউনিট। বুধবার চট্টগ্রাম ইউনিটের সদর দপ্তর পতেঙ্গা এলিট হলে র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারী ব্যক্তিদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।একইসঙ্গে তাদের বর্তমান জীবনযাপন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করে আসছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, খুনি ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সফলতা অর্জন করেছে র‌্যাব। র‌্যাবের ধারাবাহিক অভিযানে ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে বলে জানায় সংস্থাটি। অনুষ্ঠানে চট্টগ্রাম র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় আত্মসমর্পণকারী ব্যক্তিরা র‌্যাবের কল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং অপরাধমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারার জন্য কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতে সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ