ময়মনসিংহ:

নান্দাইলে ট্রাকের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত।

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের-নান্দাইলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।সোমবার ভোরে নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) এবং কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৮)।

তবে নিহত সাথী আক্তারের সাথে থাকা দুর্ঘটনায় বেঁচে যাওয়া আট বছর বয়সী ওয়ালী উল্লাহ্ সাদ রিদিন নামের ছেলে সন্তান বেঁচে রয়েছে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে অটোরিকশায় করে সাথী আক্তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোনা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে মধ্যে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধানবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়।

তাতে অটোরিকশায় থাকা সাথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। অপর জনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে ইদ্রিস আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ গিয়ে ধানবোঝাই ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানা নিয়ে আসে। তবে ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে, অন্যজনের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে দুই পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিউটি রানী পাল সিলেট জেলা শ্রেষ্ঠ শিক্ষক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী আলোচনা চলে তাকে নিয়ে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ স্বাক্ষরিত এক পত্রে জেলা পর্যায়ে নির্বাচিত চার শ্রেষ্ঠ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়। এতে বিউটি রানী পাল ছাড়াও সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস রয়েছেন।

বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ব নন্দিত কমেডিয়ান চার্লি চ্যাপলিনের ‘সিটি লাইটস’ ও ‘দ্য কিডস ‘সিনেমা প্রদর্শিত হবে থিয়েটারে ২৫ সেপ্টেম্বর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৫ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত সাজ্জাদ হোসেন উপল স্মরণে এক আলোচনা সভা বিকেল ৫:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভা সমাপনের পরপরই বিশ্ব নন্দিত খ্যাতিমান কমেডি অভিনেতা চার্লি চ্যাপলিনের ২টি দর্শক নন্দিত সিনেমা ‘সিটি লাইটস’ ও ‘দ্য কিডস’ স্থানীয় থিয়েটার ইনস্টিটিউট আর্ট গ্যালারি হলে প্রদর্শিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে উপস্থিত থেকে এই আয়োজনকে সাফল্য মন্ডিত করার আহবান জানানো হয়েছে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ