আজঃ বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার প্রদান

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদুল ফিতর উপলক্ষে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার প্রদান করা হয়েছে। নলতাস্থ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য আনিছুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার হেমায়েতউদ্দীন, সমাজসেবক ও তরুন নেতা খাদেমুল ইসলাম তুুফান, বীর মুক্তিযোদ্ধা সহিলউদ্দীন, বাশারাত হোসেন, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার রেজাউল ইসলাম। অনুষ্ঠানে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শাহ আলম শাহীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুুল্লাহ, সাদ্দাম হোসেন, রহিমা খাতুন, উম্মে শাখওয়া শারমিন রানী, আবুল হোসাইন, শাহিনুর রহমান, আবু রায়হান সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা। অনুষ্ঠানে প্রায় সহস্রাধীক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার

দেবহাটা প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) পারুলিয়া বাসস্টান্ডস্থ এস,ই ম্যানশনের ৩য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও দরদি সংগঠনের কার্যনির্বাহি উপদেষ্টা মোঃ সফিকুল আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব ও কার্যনির্বাহী উপদেষ্টা মো.আবুল হাসান, ঢাকা মেট্রোপলিটনের আনসার প্রধান শাহাদাত হোসেন বিরু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। দরদি’র সাধারণ সম্পাদক নাজমুল আহসান ও ঢাকা জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট এবং সংগঠনের সহ-সভাপতি সুমাইয়া জেবিন মিশু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, সংগঠনের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ও সখিপর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উচ্চ মাধ্যমিক-বিশ্ববিদ্যালয় সম্পর্কিত উপদেষ্টা হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়ার মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান মহসিন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সাবেক সদস্য পরিচালক ডাঃ এসএম খলিলুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, জনসংযোগ ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জিএম সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্রী বিষয়ক উপদেষ্টা শারমিন সুলতানা (মৌলি), স্থানীয় প্রশাসন বিষয়ক উপদেষ্টা ও ৪৩ ক্যাডার (এএসপি) সুপারিশকৃত তানভীর আহমেদ, জননিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ৪১ বিসিএস (এএসপি) সুপারিশকৃত মাসুম বিল্লাহ, দরদি’র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদি’র সভাপতি নাসিম হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা হুজ্জাতুল ইসলাম জনাব ইউনুস আলী গাজী। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেলে চান্সপ্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে এক রাতে দুই কৃষকের সেচপাম্পের ৪ টি ট্রান্সফরমারের খোলস ফেলে ভেতরের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতের কোনো এক সময় উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্মল দে’র ৩ টি ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্টপুরা ৯ নং ওয়ার্ডের কৃষক মাদল চৌধুরীর ১টি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।

বুধবার (১৭ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে সেখানকার ১টি বিদ্যুতের খুঁটিতে তার, পাম্পে মোটর ও অন্যান্য সামগ্রী থাকলেও নেই ট্রান্সফরমার। আরেকটিতে ৩ টির মধ্যে ২টি ট্রান্সফরমার খুটিতে থাকলেও ১টি নাই। পৃথক দুটি স্থানে পড়ে আছে ট্রান্সফরমারের খোলস, নেই ভেতরের যন্ত্রাংশ।

ভুক্তভোগী ককৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য ভারাম্বা খালের আমুচিয়া ও জৈষ্টপুরা অংশে দুটি মোটরচালিত বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে ওই এলাকার মনতলা কালি বিল, আন্ধার বিল ও জৈষ্টপুরা এলাকার কুমার গাতা বিলে অন্তত ২০০ কানি জমির চাষাবাদ করা হয়।

বোরো মৌসুম শেষ হলে প্রতি বছরের মতো গত এক মাস আগে ১৭/৫/২৬ বিদ্যুৎ বিল পরিশোধ করে ট্রান্সফরমার নামিয়ে দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কতৃপক্ষকে বলা হয়েছে। এতোদিন ধরে না নামানোর কারণে ট্রান্সফরমার চুরি হয়েছে। সরকারি খরচে ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান ক্ষতিগ্রস্ত কৃষক নির্মল দে ও মাদল চৌধুরী।

চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) স ম মিজানুর রহমান বলেন, বিভিন্ন কাজের চাপে যথাসময়ে খুঁটি থেকে ট্রান্সফরমার নামানো না হলেও চুরি প্রতিরোধে গ্রাহকদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। এছাড়া সেচ ও কলকারখানার ট্রান্সফরমার চুরি হলে গ্রাহককে নিজ খরচে তা স্থাপন করার বিধান আছে। প্রতিটি পাঁচ কেভিএ ধারণসম্পন্ন ট্রান্সফরমারের বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ঠাকুরগাঁওয়ে আহত নিহতদের মাঝে চেক বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন স্থানেসড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ নিহত ও আহত ৭ টি পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল এর আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, ঠাকুরগাঁও বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জি: মোহাম্মদ আলী আহসান মিলন, মোটরযান পরিদর্শক মাফুজ রানা, উচ্চমান সহকারী রুস্তম আলীসহ অন্যান্যরা।সেখানে সাতটি পরিবারের মাঝে ২১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ