ফিরিঙ্গীবাজার টেকপাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ালেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিরিঙ্গীবাজার টেকপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চুরাশি পরিবারের পাশে দাড়ালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম। তিনি ১৬ এপ্রিল বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের সাথে সমবেদনা জানান এবং তাদের ঘর নির্মাণের জন্য ২০ হাজার ইট, ৫০ বস্তা সিমেন্ট, অগ্নিকান্ডে আহতকে নগদ ১০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্থ চুরাশি পরিবারের প্রত্যেককে চাউল, লুঙ্গি, শাড়ী ও শার্ট উপহার প্রদান করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সাথে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক ফরিদুল আলম মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম হযরত তৈয়ব শাহ (র:) জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়, পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, আতœীয়-স্বজন, অলি-আউলিয়াদের মাজার জেয়ারত, গরীব-ধনী, আতœীয় স্বজন, এতিম, হাফেজ, আলেম ওলামাসহ নানা শ্রেনি ও পেশার লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুভ নববর্ষ উদযাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। ১লা বৈশাখ, ১৪ এপ্রিল ২০২৪ খ্রি: রবিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মোস্তফা হাকিম ভবনে বাদ ফজর খতমে কোরআনে পাক, আলেম ও হাফেজ সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল , আলোচনা ও নতুন বস্ত্র বিতরণ কর্মসুচী পালন করা হয়। এছাড়াও ২ বৈশাখ ১৫ এপ্রিল সকালে মোস্তফা হাকিম কর্পোরেট ভবনে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উপলক্ষে মাদাম বিবি শিপ ব্রেকিং এলাকায় অস্বচ্ছল ৩ (তিন) শতাধিক নারী পুরুষ ও শিশুদের হাতে নতুন বস্ত্র উপহার দেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। বাংলা নববর্ষে অস্বচ্ছল মানুষগুলো যাতে নতুন কাপড় পরিধান করে বর্ষবরণ করতে পারে সে লক্ষ্যেই সাবেক মেয়র এ কর্মসুচী হাতে নেন। নতুন বস্ত্র উপহার প্রদানকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র ঈদের পর বাংলা নববর্ষ বাঙালীর প্রাণের উৎসব। আমরা বাঙালী, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। আমাদের পরিচয় আমরা বাঙালী। বাংলাদেশ আমাদের মাতৃভুমি। আমাদের কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতি সবই বাংলা ভাষা ঘিরে। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, অপসংস্কৃতি পরিহার করে জাতীয় সংস্কৃতি লালন পালন করে আমাদের জাতীয় ঐতিহ্য সুরক্ষা করতে হবে। বাংলা নববর্ষে মোস্তফা হাকিম ভবনে এবং মোস্তফা হাকিম শিল্প গ্রুপের কর্পোরেট হাউজে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান। এ সময় অত্র গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

৯ দিন পর মৃত্যুর কাছে হার মানলো সড়ক দূর্ঘটনায় আহত কলেজছাত্র হৃদয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার নয় দিন পর ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
নিহত ইমতিয়াজ উদ্দিন লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিয়াজান মাস্টারপাড়ার মো. লোকমানের দ্বিতীয় ছেলে। তিনি বান্দরবান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী ইমতিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর আহত কলেজছাত্রের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছিল। তবে রোগী নিয়ে ব্যস্ত থাকায় তারা তখন মামলা করতে পারেনি। মঙ্গলবারও তাদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও বলেন, দুর্ঘটনার দিনই বাসটি জব্দ করা হয়েছিল। ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

জানা গেছে, গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বান্দরবান সরকারি কলেজে যাচ্ছিলেন ইমতিয়াজ। পথে সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা ইউনিয়নের শিশুতল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে আইসিইউতে নয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঈগল পরিবহনের বাসটি সাতকানিয়া অতিক্রম করে লোহাগাড়া এলাকায় গিয়ে মহাসড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে।

বোয়ালখালীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ করিম (৪৮) এবং মাদক সেবনের অপরাধে জয় দে (২৬) ও রাজীব নাথকে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা সহ অনাদায়ে আর ও ২দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ জুয়েল রানার নেতৃত্বে বোয়ালখালী থানার একদল পুলিশ ১২ লিটার চোলাই মদসহ শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারের পূর্ব পার্শ্বে হামিদিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রীজের উপর থেকে মোঃকরিমকে এবং ৪নং শাকপুরা ইউনিয়নের পূর্ব শাকপুরা এলাকা থেকে জয় দে (২৬) ও রাজীব নাথকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃকরিম ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারের ০৮নং ওয়ার্ডের মমিন সাহেবের বাড়ীর মৃত আব্দুল হকের পুত্র এবং জয় দে
পূর্ব শাকপুরা এলাকার মৃত বাবুল দে’র পুত্র ও রাজীব নাথ উত্তর কঞ্জুরী এলাকার মৃত রতন নাথের পুত্র।

বোয়লখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন,আসামীদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ