ফটিকছড়ির শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির নতুন কমিটি গঠন।

মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা  এবং নতুন কমিটি গঠন ( আংশিক)

আজ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র ছাত্রী  সমিতির এক সভ অনুষ্ঠিত হয়। সভায় সভার সম্মতিক্রমে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম এ কাইয়ুম কে সমিতির চেয়ারম্যান ও স্কুলের প্রাক্তন ছাত্র বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডাক্তার মহসিন কে সচিব নির্বাচিত করা হয়।
#চেয়ারম্যান – এম এ কাইয়ুম
#সচিব – ডা. মুহাম্মদ মহসিন
ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির কার্যকরী পরিষদ গঠন কল্পে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা মো. দীদারুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন জালাল উদ্দিন , নুরুল আলম নুরু, দিদারুল আলম, নাজিম উদ্দিন, মহিউদ্দিন, ওসমান গনি মানিক, ডা. মুহাম্মদ মহসিন, সালাউদ্দিন, সফিউল আজম, মাসুদুল ইসলাম মাসুদ , জিয়াউল হক জিয়া, সফি, হানিফ মাস্টার, সালাউদ্দিন, ইকবাল, মো. হাসান উল্লাহ, তাসলিয়াত তাবিন, রিয়াজ উদ্দীন, আরমান বাদশা, মোহাম্মদ ইফতি সহ অনেকে।
আংশিক কমিটির অন্যান্নরা হলে কো-চেয়ারম্যান মো. দিদারুল আলম, মো. নুরুল ইসলাম, যুগ্ন সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম সচিব ইকবাল,  সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আকাশ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মাস্টার, অর্থ সম্পাদক সফিউল আজম, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পান দৈনিক বাংলা খবরের ফটিকছড়ি প্রতিনিধি মাসুদুল ইসলাম মাসুদ।
আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত কমিটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
এছাড়া আগামী আলোচনা সভায় ঈদ পুনর্মিলনীর তারিখ ঘোষণা করা হবে।
সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে এম এ কাইয়ুম বলেন, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের একটি ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান। ফটিকছড়ি উপজেলায় এই বিদ্যাপীঠ বার বার শ্রেষ্ঠত অর্জন করেন। লেখা পড়ার মান চমৎকার। আমরা প্রাক্তন হিসেবে দায়িত্ব থাকবে এই সন্মান ধরে রাখার। বিদ্যালয়ের যত প্রাক্তন ছাত্র ছাত্রী দেশ বিদেশে প্রবাসে রয়েছেন আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।
পাশাপাশি সচিব ডাক্তার মহসিনও সবার সহযোগিতা কামনা করেন এবং আগামীতে একটি সফল পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে চান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইঞ্জিন দ্রুত মেরামতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ), লোকোসেড, সিজিপিওয়াই, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) ও পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় তিনি একাডেমির একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।এরপর তিনি সিজিপিওয়াই, টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন। লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

পরে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় সিসিবিএলের সঙ্গে রেলওয়ের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া দ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ