আজঃ রবিবার ২১ জুন, ২০২৬

তৃতীয় দিনের মতো সুপেয় পানি বিতরণ কার্যক্রমে সুজন

গুটিকয়েক অপরাধীর জন্য পুরো নগরবাসীকে শাস্তি দেওয়া সমীচীন নয়

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

 

 

গুটিকয়েক অপরাধীর জন্য পুরো নগরবাসীকে শাস্তি দেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪ইং) সকালে নগরীর অলংকার মোড়, নয়াবাজার, বড়পুল, আগ্রাবাদ, বাদামতলী ও চৌমুহনী এলাকায় রাস্তায় কর্মরতদের মাঝে তৃতীয় দিনের মতো সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সেবা বন্ধ নিয়ে জনগনের অভিযোগের প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

এসময় সুজন বলেন, সম্প্রতি বেসরকারি হাসপাতালে রোগী দেখা এবং রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসকের উপর হামলা করেন রোগীর আত্মীয় ¯^জন। এ ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সেবা বন্ধ কর্মসূচী ঘোষণা করেন বিএমএ চট্টগ্রাম শাখা। আকস্মিকভাবে এ কর্মসূচীর ফলে ভোগান্তিতে পড়েছে শতশত রোগী এবং তাদের ¯^জনরা। বেসরকারি হাসপাতালসমূহে নতুন রোগী ভর্তি এবং ল্যাবে সেবা বন্ধের কারণে বিপাকে পড়েছে সাধারন রোগী। নগরীর বাহির থেকেও অনেক রোগী এসে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে সরকারি হাসপাতালসমূহে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং সিট না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। এর ফলে আজ সারাদিন চট্টগ্রামের চিকিৎসাসেবা নিয়ে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় উদ্ভুত পরিস্থিতিতে বিএমএ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দের সাথে ফোনে কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বেসরকারি হাসপাতালে রোগী দেখা নিয়ে চিকিৎসকের উপর হামলায় ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং এ ধরণের ঘটনা কোনভাবেই কাম্য নয় বলে নেতৃবৃন্দকে অবহিত করেন। পাশাপাশি চিকিৎসকের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আকস্মিকভাবে বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সেবা বন্ধ করা সমীচীন নয় বলেও বিএমএ নেতৃবৃন্দকে জানান। সুজন এসময় বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সেবা কার্যক্রম চালুর জন্য নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে চিকিৎসকের নিরাপত্তা বিধানে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, রোগীকে সুস্থ করে তুলতে একজন চিকিৎসক প্রাণান্তকর চেষ্ঠা করে থাকেন। সেখানে দুর্ভাগ্যবশত রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের উপর হামলা গ্রহণযোগ্য নয়। তিনি দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে সাধারন মানুষের চিকিৎসা সেবায় যাতে কোন প্রকার ত্রæটি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য উভয় পক্ষের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, বিভিন্ন তথ্য মতে চলমান তাপপ্রবাহ আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এ তাপপ্রবাহ জনজীবনে অ¯^স্তি সৃষ্টি করবে। তাই তাপপ্রবাহ চলাকালীন সময়ে যথাসম্ভব রোদ এড়িয়ে থাকার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান তিনি। পাশাপাশি যারা রোদে কাজ করেন তাদেরকে ঘনঘন পানি এবং শরবত খাওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া রাস্তায় সাজানো মুখরোচক ভাজা-পোড়া খাবার এবং শরবত খাওয়া থেকে বিরত থাকারও আহবান জানান তিনি। কারণ রাস্তা কিংবা ফুটপাতের খাবারে প্রচুর পরিমাণে ধুলা ময়লার উপস্থিতি পাওয়া যায়। তাই এ মূহুর্তে এসব খাবার এড়িয়ে চলার জন্য নগরবাসীকে পরামর্শ দেন তিনি। সুজন সমাজের বিত্তবান মানুষকে তাপপ্রবাহ চলাকালীন সময়ে সাধারন মানুষের পাশে দাড়ানোর উদাত্ত আহবান জানান। এসময় রাস্তায় কাজ করা দিনমজুর, ভ্যান, রি·া ও সিএনজি চালক, আইনশৃংখলা এবং যানজট নিরসন কাজে নিয়োজিত পুলিশ বাহিনী, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ সাধারন মানুষের মাঝে তৃতীয় দিনের মতো সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মো. বাবলু, আনন্দ আচার্য, অসিত দেব হৃদয়, মেহেদী হাসান অনিক প্রমূখ।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে যুবককে পেটানোর পর বিদ্যুৎস্পৃষ্টে হত্যা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় চুরির অভিযোগে যুবককে পেটানোর পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।কোতোয়ালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন :যোগ জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় নেভি কনভেনশন সেন্টারে চট্টগ্রামের যোগব্যায়াম উৎসাহীদের সাথে এ দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ( চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে ৮০০ অধিক জনসমাগম হয়।যেখানে সমাজের বিভিন্ন স্তরের সুধীজনরা অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন যোগ অনুশীলন পরিচালনা করেন।

সহকারী হাইকমিশনার শ্রী হারীশ কুমার তার স্বাগত বক্তব্যে বলেন, যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ হলো ‘যুক্ত হওয়া’ বা ‘একত্রিত হওয়া’। এটি দেহ, মন এবং শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়তা করে।
প্রায় ৫ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে এর উৎপত্তি হলেও যোগ কেবল শারীরিক ব্যায়াম বা বিভিন্ন ভঙ্গির অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতের উদ্যোগে ইউনাইটেড নেশনস ২০১৪ সালে এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’, যা বয়স বৃদ্ধির সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা, মানসিক স্থিতি এবং জীবনীশক্তি বজায় রাখতে যোগের গুরুত্ব তুলে ধরে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, শরীরকে সক্রিয় রাখে এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে। তাই একটি সুস্থ, সুখী ও মর্যাদাপূর্ণ জীবন গঠনে যোগকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, যোগ আমাদের সকলকে সংযুক্ত করে ও একত্রিত করে। যখন যোগ জীবনযাত্রার অংশ হয়ে ওঠে, তখন তা মানব ঐক্যের ভিত্তি স্থাপন করে। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিল্প শেখায় এবং মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথ দেখায়। এটি আমাদের শরীরকে নমনীয় হতে সাহায্য করে এবং আমাদের শক্তির মাত্রা উচ্চ রাখে। শারীরিক সুস্থতা থেকে শুরু করে মনের শান্তি পর্যন্ত, যোগ জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ