চোরাই গাড়ি সহ আটক-১ 

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই প্রাইভেট কার সহ হবিগঞ্জের লাখাই থেকে আল-আমিন মিয়া (২২) নামের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেন সঙ্গীয় এএসআই জহুরুল ইসলাম, এএসআই এনামুল হক একটি দল সহ হবিগঞ্জের লাখাই উপজেলাধীন পশ্চিম সিংহগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আল-আমিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আল-আমিনকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যেরভিত্তিতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলাধীন সুজাতপুর বাজারের পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড় থেকে চোরাই প্রাইভেট কার আটক করে জব্দ করা হয়।
সদর থানা সুত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহ্ বন্দর পতন ঊষা এলাকা থেকে জনৈক সাজ্জাদুর রহমানের মালিকানাধীন আনুমানিক ২২ লাখ টাকা সমমূল্যের একটি প্রাইভেট কার চুরি হয়। পরে থানায় তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) কে এম নজরুল জানান, মামলা দায়েরর পরপরই আমার থানার অফিসার দল গোপন তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়ি চুর আসামি গ্রেপ্তার এবং গাড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিনকে অন্য সহযোগীদের শনাক্তের জন্য জিজ্ঞাসাবাদ চলমান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে লেগুনার চালকের আসনের নিচে অস্ত্র, গ্রেফতার-১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বায়েজিদ বোস্তামী এলাকায় এ সময় অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) কাজী মো. আব্দুর রহিম।

কাজী মো. আব্দুর রহিম বলেন, বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকার এম. আলম গ্যাস স্টেশনে দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযান চালায় ডিবি পশ্চিম বিভাগের একটি দল।

তিনি বলেন, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যান।পরে মিজানুর রহমানের দেখানো মতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন। তবে সেগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। নিজাম উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে। নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে বলে জানান কাজী মো. আব্দুর রহিম।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ