আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ভোররাতে পাহাড় কর্তন ঃ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় রুপসী পাহাড় কাটার সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোর পৌনে ৫টার দিকে চৌধুরী নগরের ওই পাহাড়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। এসময় পালিয়ে যান এ ঘটনায় জড়িত আরও তিনজন। সেখান থেকে পাহাড় কাটার বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম মো. জুয়েল (২৮)। তিনি বায়েজিদ বোস্তামি থানার চৌধুরী নগর এলাকার রুপসী পাহাড়ের ওপরে আরিফের বাসায় বসবাস করেন। পলাতক বাকি তিনজন হলেন একই থানার চৌধুরী নগর এলাকার রুপসী পাহাড়ের ইসমাইলের বাড়ির মো. ইসমাইল (৪০), একই এলাকার মো. জাহিদ (৫০) এবং একই এলাকার বশরের বাড়ির মো. হাসেম (২৬)।
পুলিশ জানায়, মূলত পাহাড়ের ওপরেই গ্রেফতার এবং পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গোপনে রাতের আঁধারে পাহাড় কেটে তারা ঘর নির্মাণ করছিলেন।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, অভিযানকালে একজনকে হাতেনাতে গ্রেফতার করা গেলেও পাহাড় কাটার সাথে জড়িত আরও তিনজন দৌঁড়ে পালায়। গ্রেফতার যুবক পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে পারেনি। তারা অবৈধভাবে সেখানে পাহাড় কেটে ঘর নির্মাণ করছিলো। তিনি আরও বলেন, গ্রেফতার যুবক এবং পলাতকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ