আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফছারকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। গত মঙ্গলবার বিকাল ৩টায় সিএনবি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল বুধবার র‌্যাব জানায়। গ্রেফতার আফছার চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানায়, পুলিশ এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। আদালত বিচার কার্যক্রম শেষে আসামি আফছারকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও জানান, এই মামলার ২২ বছর পর আসামি আফছারকে চান্দগাঁও থানাধীন সিএনবি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, ২০০২ সালের ৭ সেপ্টেম্বর চাদগাঁও থানাধীন কাশেম কলোনিতে ভিকটিম শিশু তার সহপাঠীদের সাথে খেলছিল। এমন সময় আফছার ভিকটিমের বাসার পূর্ব দিকে খালে নৌকা নিয়ে আসে। আফছার তাদের নৌকায় বেড়ানোর প্রলোভন দেখিয়ে নদীতে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর কৌশলে তার সহপাঠীদের নৌকা থেকে নদীর পাড়ে নামিয়ে দিয়ে নির্জন স্থানে নিয়ে দুই হাত বেঁধে ভিকটিম শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করলে তাকে ২০ টাকা দিয়ে বাসায় পাঠিয়ে দেয় আফছার। কাউকে জানালে তাকে জবাই করে হত্যার হুমকিও দেয়। পরে বাসায় ফিরে শিশুটি কান্নকাটি করলে পরিবার বিষয়টি জানতে পেরে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আফছার পালিয়ে যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ